দিল্লিতে প্রায় ৫০ শতাংশ বাড়ল কোভিড হোম আইসোলেশন
দিল্লিতে প্রায় ৫০ শতাংশ বাড়ল কোভিড হোম আইসোলেশন
নতুন করে কোভিড সংক্রমণ বাড়ছে দেশে। দিল্লিতে কোভিড-১৯ র প্রতিদিন বৃদ্ধি এবং পজিটিভিটি রেট দুই শতাংশের বেশি, চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের। গত এক সপ্তাহে দিল্লিতে হোম আইসোলেশনের সংখ্যা প্রায় ৪৮ শতাংশ বেড়েছে। সরকারী তথ্য অনুসারে বৃহস্পতিবার দিল্লিতে হোম আইসোলেশনের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৪। এবং নতুন করে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৩২৫ স্পর্শ করেছে৷

এর আগেই করোনার নতুন অতি সংক্রামক স্ট্রেন এক্সই নিয়ে সারা বিশ্বকে সাবধান করেছিল বিশ্বস্বাস্থ্য সংস্থা। চিনেও নতুন করে সংক্রমন আংশিক লকডাউনে যেতে বাধ্য করেছে একাধিক শহরকে৷ ওমিক্রনের ফলে তৃতীয় ওয়েভের ধাক্কা সামলেছে ভারত৷ ওমিক্রনেরই সাব ভ্যারিয়েন্ট হিসেবে এক্সই স্ট্রেনের কথা জানিয়েছে বিশেষজ্ঞরা৷
ওমিক্রনের দুটি স্ট্রেন বিএ.১ ও বিএ.২ এর সম্মিলিত রূপ হিসেবে উঠে এসেছে এক্সই। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ভেরিয়েন্টটি ওমিক্রনের থেকেও ১০ গুণ বেশি সংক্রামক। তাই নতুন করে মাস্ক ব্যবহারের উপর জোর দিয়েছেন চিকিৎসকরা৷ দিল্লিতে ১ এপ্রিল কোভিড পজিটিভি রেট ছিল ০.৫৭ সেখান থেকে ১৪ এপ্রিল ২.৩৯ এ পৌঁছেছে। ৮ এপ্রিল দিল্লিতে দৈনিক কোভিড পজিটিভ ছিল ১৪৬ জন৷ ৩৮৮ জন সারা দিল্লিতে হোম আইসোলেশনে ছিল৷ সেখানেও বৃদ্ধি হয়েছে নির্দিষ্ট পরিমানে৷
যদিও চিকিৎসকরা বলছেন এটা প্যানিক করার মতো অবস্থা নয়৷ তবে এখনই করোনাবিধি না মানলে সমস্যা বাড়বে৷ কারণ শুধু ভারত নয় সারা বিশ্বেই করোনা সংক্রমণ বাড়ছে। সে নিয়েই রীতিমতো চিন্তিত বিশেষজ্ঞরা৷ ভারতেও মুম্বই এবং তারপর গুজরাতে এক্সই-র সংক্রমণের খোঁজ মিলেছে৷ দ্বিতীয় ও তৃতীয় ওয়েভে দেশের সবচেয়ে সঙ্কটপূর্ণ জায়গাগুলির একটি ছিল দিল্লি। যেখানে চিন, ইংল্যান্ডে নতুন করে করোনা কেস, হোম আইসোলেশন ও মৃত্যু বাড়ছে সেখানে দিল্লির পরিস্থিতি যাতে নতুন করে খারাপ না হয় তার জন্য আগে থেকেই করোনা বিধি মেনে চলার কথা বলছেন বিশেষজ্ঞরা৷












Click it and Unblock the Notifications