করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী, উত্তরপ্রদেশ-সহ আরও ছয়টি জেলায় মাস্ক পরা বাধ্যতামূলক
করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী, উত্তরপ্রদেশ-সহ আরও ছয়টি জেলায় মাস্ক পরা বাধ্যতামূলক
উত্তরপ্রদেশে বৃদ্ধি পেয়েছে করোনা গ্রাফ। সংক্রমনের ঢেউ আছড়ে পড়ায় সোমবার থেকে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে যোগী সরকার। শুধু রাজধানীতেই নয়। লখনউ-সহ ছয়টি এনসিআর জেলায় জনসাধারণের জন্য মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। এই গ্রাফ বৃদ্ধিতে কিন্তু দেশবাসীর মধ্যে আবারও ভয় ধরছে!

কোথায় কোথায় করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী
এক সরকারি কর্মকর্তা জানান, গৌতম বুদ্ধ নগর, গাজিয়াবাদ, হাপুর, মিরাট, বুলন্দশহর, বাগপতের জায়গাগুলিতে বাইরে বেরোলেই কিন্তু মাস্ক কিন্তু পরতেই হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, যে সকল মানুষ এখনও করোনার টিকা পান নি বা নেননি, বা যে সমস্ত বাসিন্দাদের মধ্যে করোনার লক্ষণ রয়েছে, তাঁদের করোনা পরীক্ষা করার কথা বলা হয়েছে। তিনি সবক'টি জেলার করোনা পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন।

বৃদ্ধি পেয়েছে আক্রান্তের সংখ্যা
গত ২৪ ঘন্টায় বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গৌতম বুদ্ধ নগরে ৬৫ টি নতুন কোভিড কেস, গাজিয়াবাদে ২০ টি, লখনউতে ১০ টি নতুন কোভিড কেস দেখা গেছে।

কী জানালেন বিশেষজ্ঞরা
দিল্লি ও দিল্লি সংলগ্ন এলাকায় করোনা পজিটিভ রোগীদের জিনোম সিকোয়েন্সিংয় পরীক্ষা বাধ্যতামূলক। বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। তবে রোগীদের হাসপাতালে ভর্তির প্রয়োজন বা খুব গুরুতর রোগের লক্ষণ অনেকটাই কম।

নতুন করে কতজন আক্রান্ত হয়েছেন
রাজ্যে নতুন করে মোট অ্যাক্টিভ করোনা কেসের সংখ্যা ৬৯৫। মাত্র ২৪ ঘণ্টায় ৮৩ হাজারের বেশি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ১১৫ টি নতুন কোভিড কেস দেখা গেছে। যার মধ্যে ২৯ জন চিকিৎসাধীন ছিলেন। তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী কী জানালেন
রাজ্যের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৮৬.৩৪ শতাংশেরও বেশি মানুষকে অ্যান্টি-কোভিড ভ্যাকসিনের ডবল ডোজ দেওয়া হয়েছে। ১৫ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে ৯৪ শতাংশের বেশি কিশোর-কিশোরীরা তাদের প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, বুস্টার ডোজ নিয়ে মানুষকে সচেতন করা উচিত। সেই সঙ্গে তিনি মাস্ক পরার জন্য আবেদন জানিয়েছেন। মেনে চলতে বলেছেন করোনা বিধিও।












Click it and Unblock the Notifications