ফের পুরানো পরিস্থিতিতে ফিরতে চলেছে ভারত! দৈনিক আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়াল

করোনা সংক্রমণ আবার বাড়ছে দেশে। প্রায় প্রতি দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে কী আবার ভয়াবহ পরিস্থিতির শিকার হতে চলেছেন দেশবাসী।

ক্রমেই বেড়ে চলেছে করোনা দৈনিক সংক্রমণ থেকে ইতিবাচকতার হার। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে জানা গিয়েছে, একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩০০ জনেরও বেশি।

coronavirus


ইতিমধ্যে দেশে করোনা গ্রাফ দেখে ভয় পাচ্ছেন সকলে। সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৫৮৭ জন। যা প্রায় ২ হাজার ৪০০ জন বেড়েছে। কেরলে সবথেকে বেশি বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা, নাজেহাল হয়ে পড়ছেন সাধারণ মানুষ।
যেখানে বর্তমানে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮ হাজার ২২৯ জন। কেরলের সঙ্গে পাল্লা দিচ্ছে মহারাষ্ট্রও, সেখানেও ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। করোনা গ্রাফ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৭৪ জন।

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া কেসের সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। সেই সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৯২৯ জন। সকাল ৮ টার রিপোর্ট অনুসারে জানা গিয়েছে কর্ণাটক ও মহারাষ্ট্র থেকে দুজন, কেরল ও পঞ্জাব থেকে একজন করে এবং সাতজন কেরলে মারা গেছেন।

coronavirus


দৈনিক আক্রান্তের সঙ্গে বাড়ছে দৈনিক ইতিবাচকতার হারও। ৩.৩২ শতাংশে রেকর্ড করা হয়েছে। আগে সাপ্তাহিক ইতিবাচকতার হার ২.৮৯ শতাংশে রেকড করা হয়েছে।

কোভিড বিশেষজ্ঞদের মতে, এক্সবিবি.১.১ জন্যর বাড়ছে করোনা গ্রাফ। তবে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি হতে হবে না। পাশাপাশি তারা এও জানিয়েছেন করোনায় আক্রান্ত হলে মুখে মাস্ক পড়তে হবে, তাছাড়া যারা পাবলিক প্লেসে যাবেন তারা অবশ্যই মুখে মাস্ক পড়বেন।

ফের পুরানো পরিস্থিতিতে ফিরতে চলেছে ভারত! দৈনিক আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়াল


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্র মারফত জানা গিয়েছে, করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৯১ জন। পাঁচ মাস পর মানে ১৬৩ দিন পর একলাফে বাড়ল করোনা গ্রাফ। গ্রাফ দেখে রীতিমত ভয় পাচ্ছেন দেশবাসী।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মহারাষ্ট্রে ৭১১জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। আগের দিনের থেকে অনেকটাই বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে প্রাণহানিরও ঘটনা ঘটেছে বলে জানিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+