চিন সহ একাধিক দেশে বাড়ছে করোনার সংক্রমণ! উচ্চ পর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
নতুন করে ফের করোনা আতঙ্ক! চিন এবং দক্ষিণ-পূর্ব এশিয়া'র একাধিক দেশে নতুন করে করোনার সংক্রমণ বাড়তে চলেছে। এই অবস্থায় আজ বুধবার উচ্চপর্যায়ের একটি বৈঠক হয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুক মান্ডব
নতুন করে ফের করোনা আতঙ্ক! চিন এবং দক্ষিণ-পূর্ব এশিয়া'র একাধিক দেশে নতুন করে করোনার সংক্রমণ বাড়তে চলেছে। এই অবস্থায় আজ বুধবার উচ্চপর্যায়ের একটি বৈঠক হয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুক মান্ডব্যের নেতৃত্বে উচ্চ পর্যায়ের এই বৈঠক হয়।

বিশেষ করে চিন সহ এই সমস্ত দেশগুলিতে যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে সেদিকে তাকিয়েই এই বৈঠক বলে জানা যাচ্ছে। আর এই বৈঠকে পুরো পরিস্থিতির উপর বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
শুধু তাই নয়, এক আধিকারিক সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চূড়ান্ত সতর্কতা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জেনোম সিকোয়েন্সিংয়ের হার বাড়ানোর ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে ওই বৈঠকে।
শুধু তাই নয়, নজরদারি বাড়ানোর বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। উচ্চ পর্যায়ের এই বৈঠকে একেবারে শীর্ষ স্বাস্থ্য আধিকারিক। স্বাস্থ্য সচিব, ফার্মা সেক্রেটারি, গবেষক সহ একাধিক শীর্ষ ব্যাক্তিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে হওয়া এই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি একেবারে সংক্রমণের গ্রাফ ধরে আলোচনা হয়। বিশেষ করে চিন সহ যে দেশগুলিতে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে সেখানকার ছবি বিশ্লেষণ করে আলোচনা হয় বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, নতুন করে চিনে করোনার সংক্রমণ বাড়তে চলেছে।
বেশ কয়েকটি শহরে ভয়ঙ্কর ভাবে বাড়তে শুরু করেছে সংক্রমণ। করোনার দুটি ভ্যারিয়েন্টেই নতুন করে চিন্তা বাড়াচ্ছে। ইতিমধ্যে চিনের লকডাউন জারি হয়েছে। একেবারে কড়া নিষেধাজ্ঞা জারি রয়েছে। শুধু চিনই নয়, আমেরিকা সহ আরও বেশ কয়েকটি শহরের ছবিও কার্যত এক।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই ভারতে ভয়ঙ্কর দাপট দেখিয়েছে করোনার থার্ড ওয়েভ। বাংলা সহ গোটা দেশে কয়েক হাজার করে প্রত্যেকদিন মানুষ করোনা আক্রান্ত হচ্ছিলেন। তবে পরিস্থিতি এখন অনেকটাই ঠিক! কিন্তু গবেষকরা বলছেন এখনও অনেক কিছু দেখার বাকি রয়েছে। আগামী ২২ জুনের মধ্যেই ভারতে করোনার চতুর্থ ওয়েভ শুরু হয়ে যাবে বলে আশঙ্কা গবেষকদের।
শুধু তাই নয়, বিজ্ঞানীদের মতে, এই ভাইরাসের দাপট চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। এবার এমনটাই ভবিষ্যদ্বাণী করছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুরের গবেষকরা। পাশপাশি তাঁরা এও জানিয়েছে যে, তবে সেই সময় করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী না নিম্নমুখী হবে তা নির্ভর করবে কোভিডের ডবল ডোজের টিকা, বুস্টার ডোজের ওপর। তবে মানুষ যে ভাবে নতুন করে ঢিলে ঢালা ভাবে চলতে শুরু করেছে তাতে বিপদ আছড়ে পড়তে পারে বলেই আশঙ্কা চিকিতসকদের।












Click it and Unblock the Notifications