Corona Update: মহারাষ্ট্রের সংক্রমণের হার চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের! নজরে দিল্লিও
Coronavirus: গোটা দেশেই নতুন করে করোনা সংক্রমণ বাড়তে চলেছে। বিশেষ করে দিল্লি এবং মুম্বই সংক্রমণের নিরিখে রীতিমত ভয় ধরাচ্ছে। মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার ৭১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুধু তাই নয়, চারজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। আর এই ছবি দেখে চিকিৎসকরা ফের একবার মাস্ক পড়ার কথা বলছেন।

শুধু তাই নয়, সাবধান হওয়ারও সময় এসেছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। প্রকাশিত খবর অনুযায়ী, ৭১১ জনের মধ্যে ২১৮ জন শুধুমাত্র রাজধানী মুম্বইতেই আক্রান্ত হয়েছেন। যদিও সোমবার এই সংখ্যা ২১৮ ছিল বলে জানা গিয়েছে। আজ মঙ্গলবার হঠাৎ করেই সার্বিক ভাবে সে রাজ্যে করোনার সংক্রমণ বেড়েছে।
অন্যদিকে গত সাতদিনে ১১ জনের মৃত্যু হয়েছে বলেও জানাচ্ছেন সে রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরা। যদিও এই মুহূর্তে মৃত্যুর হার 1.82 শতাংশ রয়েছে বলে জানা গিয়েছে। নতুন মামলা আসার পরে, মহারাষ্ট্রে সক্রিয় মামলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৯২।
অন্যদিকে মুম্বইতে সক্রিয় সংখ্যা বেড়ে হয়েছে ১১৬২। পজিটিভিটি রেয়ট এই মুহূর্তে ১৩.১৭ শতাংশ বলে জানা গিয়েছে। এই অবস্থায় মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী তানাজি সাওয়ান্ত বলেছেন যে কোভিডের প্রস্তুতি মূল্যায়নের জন্য 13 এবং 14 এপ্রিল একটি মক ড্রিল করা হবে। কেন্দ্রের নির্দেশ মেনেই এই ড্রিল হবে বলে জানা গিয়েছে।
অন্যদিকে দিল্লিতেও পরিস্থিতি খুব একটা স্বাভাবিক নয়। গত ২৪ ঘন্টায় সে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫২১ জন। এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে ২১৬ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। সক্রিয় মামলা বেড়ে ১৭১০ হয়ে গিয়েছে। এই অবস্থায় করোনা টেস্টের উপর আরও জোর দেওয়া হচ্ছে।
২৪ ঘন্টায় তিন হাজারেরও বেশি করোনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৫২১ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। এই মুহূর্তে এক হাজারেও বেশি করোনা আক্রান্ত হোম আইসোলেশনে রয়েছে বলেও জানানো হয়েছে। এই অবস্থায় সবাইকে সাবধান থাকার কথা বলা হয়েছে দিল্লি স্বাস্থ্য দফতরের তরফে।
এই অবস্থায় ইতিমধ্যে সতর্ক কেন্দ্রীয় সরকার। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে মন্ত্রকের তরফে। এমনকি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি করোনা সংক্রান্ত বৈঠক সেরেছেন। আধিকারিক সহ চিকিৎসক এবং গবেষকরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। যেখানে একাধিক পদক্ষেপের কথা বলা হয়েছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications