Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দিল্লিতে সংক্রমণের 'মহা-বিস্ফোরণ', শঙ্কা বাড়িয়ে মুম্বইতে ফের উপরের দিকে করোনা গ্রাফ

ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ! তবে যেভাবে দিল্লিতে সংক্রমণ বাড়ছে তাতে উদ্বেগ ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘন্টায় দিল্লিতে (Delhi Corona Case Update) ফের একবার বাড়ল আক্রান্তের সংখ্যা। বুধবার সন্ধ্যায় দিল্লি সরকারের তরফে যে হেলথ বুলেটি

ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ! তবে যেভাবে দিল্লিতে সংক্রমণ বাড়ছে তাতে উদ্বেগ ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘন্টায় দিল্লিতে (Delhi Corona Case Update) ফের একবার বাড়ল আক্রান্তের সংখ্যা। বুধবার সন্ধ্যায় দিল্লি সরকারের তরফে যে হেলথ বুলেটিন সামনে আনা হয়েছে তা দেখে অনেকেই কপালে ভাঁজ ফেলছেন।

শঙ্কা বাড়িয়ে মুম্বইতে ফের উপরের দিকে গ্রাফ

তথ্য অনুযায়ী আজ ১২ জানুয়ারি রাজধানীতে ২৭ হাজার ৫৬১ জন করোনা আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে দিল্লিতে পজিটিভিটি (Corona Positivity Rate) রেট বেড়ে হয়েছে 26.22। শুধু সংক্রমণ বেড়েছে তা নয়, পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। তথ্য অনুযায়ী ২৪ ঘন্টায় ৪০ জন করোনা আক্রান্তের (Covid Deaths in Delhi) মৃত্যু হয়েছে। যা দেখে রীতিমত আতঙ্কিত চিকিৎসকরা।

বুলেটিনে দেওয়া তথ্য অনুযায়ী হত ২৪ ঘন্টায় করোনা ১০৫১০২ লোকের করোনা পরীক্ষা হয়েছে। আর তাতে ২৭ হাজারেরও বেশি মানুষের আক্রান্তের খবর সামনে এসেছে। চিকিৎসকরা বলছেন দ্বিতীয় ওয়েভ চলাকালীন গতবছর অর্থাৎ ২০২১ সালের ২০ এপ্রিল এই পরিমান মানুষ দিল্লিতে আক্রান্ত হয়েছিলেন।

সেই সময়ে একদিনে ২৮ হাজারেরও বেশী মানুষ আক্রান্ত হন। আর সেদিকেই দিল্লি এগিয়ে যাচ্ছে বলে মত একাংশের। অন্যদিকে ২০২১ সালের ১০ জুনের পর দিল্লিতে একদিনে এত মানুষের মৃত্যু হল। সেটাও উদ্বেগের বলেই মত ডাক্তারদের। অন্যদিকে অ্যাক্টিভ কেসের সংখ্যাও দিল্লিতে প্রত্যেকদিন ভয়ঙ্কর গতিতে বেড়ে চলেছে।

তবে আতঙ্কের মধ্যেও স্বস্তির খবর হল গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৯৫৭ জন মানুষ করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন। এই অবস্থায় দিল্লি সরকার জানিয়েছে, আগামী দুদিন পরিস্থিতি দেখে সবকিছু স্বাভাবিক করে দেওয়া হবে। আর এতেই আরও বিপদ দেখছেন গবেষকরা।

অন্যদিকে গত কয়েকদিনে করোনার সংক্রমণ কমলেও আজ ফের মুম্বইতে বাড়ল সংক্রমণ। প্রায় ১১ হাজারে নেমে আসে সংক্রমণ। এই অবস্থায় গত ২৪ ঘন্টায় মুম্বইতে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪২০ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের।

মঙ্গলবারের তুলনায় আজ বুধবার সংক্রমণ একধাক্কায় পাঁচ হাজার বেড়ে গিয়েছে। মৃতের সংখ্যাও মঙ্গলবারের তুলনায় আজ অনেকটাই বেড়েছে। পাশাপাশি মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় মোট করোনা আক্রান্ত হয়েছে ৪৬ হাজার ৭২৩ জন। মোট রাজ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে। করোনাকে জয় করে রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ২৮০৪১ জন।

অন্যদিকে করোনার সঙ্গে সঙ্গে সে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও বাড়ছে। ২৪ ঘন্টায় আরও ৮৬ জনের শরীরে নয়া এই ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। সব মিলিয়ে সংক্রমণের সংখ্যা এই মুহূর্তে ১৩৬৭।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+