দিল্লির পজিটিভিটি রেটে চিন্তায় চিকিৎসকরা! ১০ হাজারে নামল মুম্বইয়ে করোনা আক্রান্ত
করোনা পরিস্থিতি যেখানে ভয় ধরাচ্ছে সেখানে কার্যত স্বস্তির খবর। গিত দুদিন ধরে লাগাতার দিল্লিতে কমছে করোনার সংক্রমণ। আর তাতেই কিছুটা আশার আলো দেখছেন চিকিৎসকরা। যদিও এই মুহূর্তে সে রাজ্যে পজিটিভিটি রেট ৩০ শতাংশের উপরে রয়েছে।
করোনা পরিস্থিতি যেখানে ভয় ধরাচ্ছে সেখানে কার্যত স্বস্তির খবর। গিত দুদিন ধরে লাগাতার দিল্লিতে কমছে করোনার সংক্রমণ। আর তাতেই কিছুটা আশার আলো দেখছেন চিকিৎসকরা। যদিও এই মুহূর্তে সে রাজ্যে পজিটিভিটি রেট ৩০ শতাংশের উপরে রয়েছে। ফলে সেই জায়গাতে ভয়ের একটা জায়গা রয়েছে।

আজ শনিবার যে বুলেটিন সামনে আসছে তাতে দেখা যাচ্ছে গিত ২৪ ঘন্টায় দিল্লিতে ২০ হাজার ৭১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।
এই মুহূর্তে দিল্লিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ১,৬৯১,৬৮৪ জনে। তবে মৃতের সংখ্যাটা বাড়ছে। বুলেটিনের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ৩০ জনের মৃত্যু হয়েছে। আর এরপরে রাজধানীতে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ৩৩৫ জন। তবে স্বস্তির খবর গত ২৪ ঘন্টায় ১৯ হাজার ৫৫৪ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন।
ফলে এখনও পরজন্যত সে রাজ্যে মোট ১,৫৭২,৯৪২ জন মানুষ করোনাকে জয় করে উঠেছে। তবে এই মুহূর্তে দিল্লিতে ৯৩৪০৭ জন এক্টিভ কেসের সংখ্যা।
শুধু করোনা নয়, দিল্লিতে ওমিক্রনের সংখ্যাও ব্যাপক ভাবে বাড়ছে। গবেষকদের একাংশের মতে, সে রাজ্যে ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
অন্যদিকে সবথেকে আশার আলো দেখাচ্ছে মুম্বই। সেখানে গত কয়েকদিন ধরে সংক্রমণের গ্রাফ ক্রমশ নীচের দিকে। মাঝে একদিন বাড়লেও ফের ক্রমশ নীচের দিকে নামছে এই হার। শনিবার মুম্বইতে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৬২ জন। গত ২৪ ঘন্টায় সে রাজ্যে ১১ জনের করোনাতে মৃত্যু হয়েছে।
গত কয়েক সপ্তাহ আগেও মুম্বইতে প্রায় ২০ হাজার করে মানুষ করোনা আক্রান্ত হচ্ছিলেন। যা রীতিমত ভয় ধরাচ্ছিল। সেখানে দাঁড়িয়ে এদিনের সংক্রমণের সংখ্যা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। তবে এদিন মাত্র ৫৪ হাজারের কিছু বেশি করোনা টেস্ট হয়েছে।
তবে সংক্রমণ কমলেই হঠাত করেই সমস্ত কিছু আলাগা করে দিলে বিপদ আছড়ে পড়তে পারে যে কোনও সময়ে। এমনটাই আশঙ্কা গবেষকদের। একাংশের মতে, এই মুহূর্তে ওমিক্রনকে মোটেই হালকা ভাবে নেওয়া উচিৎ নয়। এমনকি ওমিক্রনের পর আরও একাধিক ভ্যারিয়েন্ট আসতে পারে বলে আশঙ্কা।
উল্লেখ্য, সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ভয়াবহ। গতকালের থেকেও এদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে। সারা দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪,১৭,৮২০। ২৪ ঘন্টায় এখনও পর্যন্ত সর্বোচ্চ ৪০২ জনের মৃত্যু হয়েছে। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪,৮৫, ৭৫২-এ। দেশে মৃত্যুর হার ১.৩২ শতাংশ। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৩, ৪৯, ৪৭, ৩৯০ জন।












Click it and Unblock the Notifications