আজ থেকে দেশ জুড়ে কোভিডের বুস্টার ডোজের বিনামূল্যে টিকাকরণ, কীভাবে পাবেন সুবিধা জেনে নিন
আজ থেকে দেশ জুড়ে কোভিডের বুস্টার ডোজের বিনামূল্যে টিকাকরণ, কীভাবে পাবেন সুবিধা জেনে নিন
করোনার বুস্টার ডোজের বিনামূল্যে টিকাকরণ শুরু হচ্ছে আজ থেকে। দেশ জুড়ে বিভিন্ন সরকারি হাসপাতালে সাধারণ মানুষ পাবেন এই পরিষেবা। ১৮ বছরর উর্ধ্বে সকলেই পাবেন এই পরিষেবা। তবে সীমিত সময়ের জন্য মিলবে এই সুযোগ। করোনা সংক্রমণ ফের দেশে উর্ধ্বমুখী হওয়ার কারণেই মোদী সরকার এই ঘোষণা করেছে।

বিনামূল্যে কোভিডের বুস্টার ডোজ
আজ থেকে গোটা দেশে শুরু হয়েছে করোনার বুস্টার ডোজের টিকাকরণ। মোদী সরকারের ঘোষণা মত বিনামূল্যে বিভিন্ন সরকারি কেন্দ্রে পাওয়া যাবে এই পরিষেবা। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে এই বিশেষ ঘোষণা করা হয়েছে। ১৮ বছকেক উর্ধ্বে সকলেই পাবেন এই সুবিধা। তবে ৭৫ দিন দেওয়া হবে বিনা মূল্যে করোনার বুস্টারডোজ। কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন দুটিরই বুস্টার ডোজ দেওয়া হচ্ছে।

কারা পাবেন এই সুবিধা
করোনা বুস্টার ডোজের টিকা নিতে হতে অবশ্যই করোনার দুটি ডোজের টিকাকরণ হয়ে থাকতে হবে। সেই প্রমাণ পত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে সংশ্লীষ্ট কেন্দ্রে। প্রবীণদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। সেই সঙ্গে পরিচয় পত্র হিসেবে আধার সঙ্গে রাখতে হবে। তবে আগে থেকে কো উইন অ্যাপে নাম নথিভুক্ত করানোর খুব একটা প্রয়োজন হবে বলে মনে হয় না। কারণ এরকম কোনও নির্দেশিকা জারি করা হয়নি।

কোথায় মিলছে সুবিধা
কলকাতা শহরের একাধিক সরকারি হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে। কলকাতা পুরসভার পক্ষ থেকেও একাধিক কেন্দ্রে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। কোভিশিল্ডের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে যেসব কেন্দ্রে তার মধ্যে রয়েছে ১বি গোপাল চ্যাটার্জী রোড, ১২৬ কালী চরণ ঘোষ রোড, ইন্দ্র বিশ্বাস আরডি এবং তারাশঙ্কর সরণীর ক্রসিং, গোপাল মুখার্জী রোড, পাইকপাড়া,৭৮/৪- বাগবাজার স্ট্রিট,৫৬/১ রাজা রাজ - বল্লভ স্ট্রিট, ৫এ
রাজা নব কৃষ্ণ স্ট্রিট, রাজা দীনেন্দ্র স্ট্রিট, নীলমনি মিত্র স্ট্রিট, মসজিদ বাড়ি স্ট্রিট, উল্টাডাঙ্গা মেইন রোড, ৪০ ক্যানাল ইস্ট রোড, পি-১৯ সিআইটি রোড, ৯৪ কে জি বসু সরণি। এছাড়া মদন মিত্র লেন, বারাণসী ঘোষ লেন, সন্তোষ মিত্র স্কোয়ার, মির্জা গালিব স্ট্রিট, ১৫- রাজা সুবোধ মল্লিক স্কোয়ার, এজেসি বোস রোড।

করোনা নিয়ন্ত্রণে উদ্যোগ
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণেই এই পদক্ষেপ করেছে মোদী সরকার। কারণ চতুর্থ ওয়েভ উঁকি দিতে শুরু করেছে দেশে। করোনা সংক্রমণ একাধিক রাজ্যে বাড়তে শুরু করেছে। পশ্চিমবঙ্গে দৈনিক করোনা সংক্রমণ ৩ হাজার পেরিয়ে গিয়েছে। ৫ জন মারা গিয়েছে। চতুর্থ ওয়েভের সংক্রমণ রুখতেই মূলত করোনার বুস্টার ডোজের টিকাকরণে জোর দিয়েছে মোদী সরকার।












Click it and Unblock the Notifications