কোভিড–১৯ টিকাকরণের ভুয়ো অ্যাপ ব্লক, সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলল সরকার
কোভিড–১৯ টিকাকরণের ভুয়ো অ্যাপ ব্লক, সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলল সরকার
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের মতো ভুয়ো ওয়েবসাইট তৈরি করে কোভিড–১৯–এর বিরুদ্ধে টিকাকরণের প্রস্তাব দেওয়ার বিষয়টি নজরে এসেছে মন্ত্রকের এবং ভারতের টিকাকরণ পদ্ধতি নিয়ে মানুষের মধ্যে এ ধরনের বিভ্রান্তিকর জিনিস ছড়ানোর জন্য মন্ত্রকের পক্ষ থেকে তা অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়।

শুক্রবার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছেন যে ওই সাইটের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। মন্ত্রকের পক্ষ থেকে টুইটারে বলা হয়েছে, 'দয়া করে সতর্ক থাকুন। এ ধরনের ভুয়ো ওয়েবসাইটে ভুল করেও পা দেবেন না।’ ভুয়ো ওয়েবসাইটটি একেবারে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রকের কোভিড–১৯ ড্যাশবোর্ডের আদলে তৈরি করা এবং সেখানে ভুয়ো লিঙ্ক তৈরি করে ব্যবহারকারীদের বলা হয়েছে, 'ভ্যাকসিনেশনের জন্য অ্যাপয়নমেন্ট’ লিঙ্কে ক্লিক করতে। ওই ওয়েবসাইটে টিকাকরণের জন্য ৪ থেকে ৬ হাজার টাকা দেওয়ার কথাও উল্লেখ রয়েছে।
মন্ত্রকের পক্ষ থেকে এই ভুয়ো ওয়েবসাইটটির বিষয়ে কো–উইন ও আরোগ্য সেতু অ্যাপেও স্পষ্ট করে বলেছে যে টিকাকরণের নথিভুক্তের জন্য অন্য কোনও ওয়েবসাইট বা অ্যাপ নেই।
তবে এটাই প্রথমবার নয়, দেশে করোনা টিকাকরণ শুরু হওয়ার পাশাপাশি প্রতারণামূলক কার্যক্রমও শুরু হয়ে যায়। কো–উইন অ্যাপ আসার আগে একই নামে এক ভুয়ো অ্যাপ খোলা হয়েছিল যাতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যায়। তবে সেই অ্যাপও সফল হয়নি। গত ১৬ জানুয়ারি দেশে করোনা ভাইরাস টিকাকরণ কর্মসূচী শুরু হয়ে গিয়েছে। আর ভারত বেশ ভালো কাজ করছে টিকা দেওয়ার ক্ষেত্রে। ইতিমধ্যে ৭০ লক্ষ জনের বেশি টিকা পেয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications