১৫-১৮ বছর বয়সীদের করোনার টিকাকরণ, কোউইনের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু শনিবার থেকে
ঘোষণা মতোই নতুন বছরের শুরুর দিন থেকে ভারতে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের (age) জন্য করোনার (coronavirus) টিকাকরণের (vaccination) প্রক্রিয়া শুরু হচ্ছে। এদিন থেকে কোউইন (cowin) অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশনের (registration) ক
ঘোষণা মতোই নতুন বছরের শুরুর দিন থেকে ভারতে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের (age) জন্য করোনার (coronavirus) টিকাকরণের (vaccination) প্রক্রিয়া শুরু হচ্ছে। এদিন থেকে কোউইন (cowin) অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশনের (registration) কাজ শুরু হচ্ছে। সরকারি তরফে জানানো হয়েছে কেউ সরাসরি টিকাকরণ কেন্দ্রে গিয়ে কিংবা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রসঙ্গত ১৫-১৮ বছর বয়সীদের জন্য টিকা দেওয়ার কাজ শুরু করা হবে ৩ জানুয়ারি থেকে।

আধার ছাড়াও অন্য পরিচয়পত্রেও রেজিস্ট্রেশন
কোউইন প্ল্যাটফর্মের প্রধান আরএস শর্মা আগেই জানিয়েছিলেন, আধার ছাড়াও অন্য জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। এর মধ্যে রয়েছে দশম শ্রেণির রেজিস্ট্রেশন কার্ডও।

মঙ্গলবার বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব
মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির আধিকারিকদের সঙ্গে ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণের বিষয়টি নিয়ে বৈঠক করেন। এছাড়াও আলোচনায় উঠে আসে স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইন ওয়ার্কার এবং কোমরবিডিটি যুক্ত ৬০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজের বিষয়টি নিয়েও আলোচনা হয় তাঁদের মধ্যে

২৫ ডিসেম্বর ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী
প্রসঙ্গত উল্লেখ্য ২৫ ডিসেম্বর রাতে টেলিভেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, ৩ জানুয়ারি থেকে দেশে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণের কাজ শুরু করা হবে। একইসঙ্গে তিনি ঘোষণা করেছিলেন স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইন ওয়ার্কারদের বুস্টার ডোজ দেওয়ার কাজ শুরু করা হবে ১০ জানুয়ারি থেকে।
ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনকে জরুরি ভিত্তিতে ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। দেশে এটাই একমাত্র ভ্যাকসিন যা শিশুদের জন্য অনুমোদিত।

টিকাকরণ কেন্দ্রে রেজিস্ট্রেশন শুরু ৩ জানুয়ারি থেকে
১ জানুয়ারি থেকে অনলাইনে টিকাকরণের জন্য রেজিস্ট্রেশনের কাজ শুরু করা হলেও, টিকাকরণ কেন্দ্রগুলিতে রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে ৩ জানুয়ারি থেকে।
কেন্দ্রের তরফে রাজ্যগুলির কাছে অনুরোধ করা হয়েছে, ১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য আলাদা করে টিকাকরণের টিম তৈরি করার জন্য। পাশাপাশি প্রত্যেক টিকাকরণ কেন্দ্রে তাদের জন্য আলাদা করে লাইন তৈরির কথাও বলা হয়েছে।












Click it and Unblock the Notifications