ভারতে করোনার গতি রোধ নিয়ে কোন সুখবর নয়া সমীক্ষায়! লকডাউনের প্রভাব নিয়ে বড় পর্যবেক্ষণ প্রকাশ্য়ে
ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের বৃদ্ধির হার কি কমের দিকে! লকডাউন ঘিরে কোন পরিসংখ্যান
করোনা ভাইরাসের আক্রমণ ঘিরে গোটা দেশ চরম উদ্বেগে। দেশ জুড়ে ২১ দিনের লকডাউনের সীমা আগামী দিনে বাড়ানো হতে পারে। এমন পরিস্থিতিতে ভারতে কোভিড ১৯ এর বৃদ্ধির হার নিয়ে একাধিক বার্তা উঠে আসছে।

করোনার গতিবিধি ভারতে কোনপথে?
দেখা যাচ্ছে, গত এক সপ্তাহে ভারতে করোনা আক্রান্তদের বৃদ্ধির যে হার ছিল, তা কমের দিকে নেমে আসছে। জন হপকিন্স সেন্টার ফর সিস্টেম সায়ান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই বিষয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।

ভারতে কী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে?
এক সাম্প্রতিক গবেষণা বলছে, গত মার্চের শেষ সপ্তাহে ৪ দিনে ১০ শতাংশ করে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যার বৃদ্ধি। কিন্তু গত সপ্তাহে দেখা গিয়েছে , এই ১০ শতাংশ বৃদ্ধি মাত্র ৭ দিনে হয়েছে ভারতে। ফলে লকডাউনের জেরে ভারতে করোনা হানায় বৃদ্ধির হার কমছে বলে মনে করা হচ্ছে।

দৈনিক হারের বৃদ্ধি রোখা গিয়েছে!
গবেষণা বলছে, যে হারে কোভিড ১৯ এর ঘটনা বাড়ছিল , তাতে তা দৈনিক হারের হিসাবে ১৩ শতাংশের কিছুটা বেশি রয়েছে আপাতত। যদি লকডাউন না মানা হত, তাহলে ভারতে যে হারে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছিল ,তাতে ৫০ হাজার ছাড়িয়ে যেন করোনা আক্রান্তের সংখ্য়া।

কোভিড ১৯ টেস্টিং বাড়ানো হয়েছে
কোভিড ১৯ টেস্টিং প্রবল হারে বাড়ানো হয়েছে গোটা দেশে। এমন তথ্য ইতিমধ্যেই জানিয়েছে আইসিএমআর। রবিবার পর্যন্ত ১৯৫৭৪৮ জনের কোভিড ১৯ টেস্টিং হয়েছে। এক মিলিয়নের জনসংখ্যায় ১৪৫ টি টেস্ট ভারত করছে। আর যত বেশি টেস্ট হবে, তত বেশি আক্রান্তে সংখ্য়ার বৃদ্ধির হার কমের দিকে যেতে পারে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications