Covid JN.1 Variant: ক্রিসমাসের আগের দিন দেশে ৬৫৬ জন করোনা আক্রান্ত, এক জনের মৃত্যু

Covid JN.1 Variant: রবিবার সারা দেশে ৬৫৬ জন করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। যা শনিবারের ৭৫২ জন আক্রান্তের তুলনায় কম। স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইটে এমনটাই তথ্য দেওয়া হয়েছে। কোভিডের নতুন ভ্যারিয়েন্ট JN.1 সারা দেশেই উদ্বেগ ছড়িয়েছে।

সারা দেশে এখনও পর্যন্ত সক্রিয় আক্রান্ত রয়েছেন ৩৭৪২ জন। এর মধ্যে ২ হাজার বেশি কেরলের বলে জানা গিয়েছে। এছাড়া দিল্লি, গোয়া, গুজরাত, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পুদুচেরি, তেলেঙ্গানা, পঞ্জাব থেকে নতুন করে সংক্রমণের খবর পাওয়া গিয়েছে।

Covid JN.1 Variant

কোভিডের নতুন এই ঊর্ধ্বমুখী রেখা বড়দিনের আগে দেখা গিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সম্প্রতি JN.1 কে ভ্যারিয়েন্ট অফ ইন্টিরাস্ট বলে ব্যাখ্যা করা হয়েছে। যা মূল বংশ ওমিক্রনের BA.2.86 থেকে আলাদা।

সংক্রমণ বৃদ্ধির মধ্যে স্বাস্থ্যমন্ত্রেকর তরফে রাজ্যগুলিকে পরীক্ষা বাড়াতে এবং নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে নজরদারি অর্থাৎ ট্র্যাক অ্যান্ড ট্রেস জোরদার করতে বলা হয়েছে। দেশে কোভিডের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যাটা প্রায় ৪.৫০ কোটি। রোগমুক্তি ঘটেছে ৪,৪৪,৭১,২১২ জনের। শতাংশের নিরিখে সুস্থ হওয়ার হার ৯৮.৮১%। মৃত্যুর হার ১.১৯ শতাংশ।

স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী এখনও পর্যন্ত দেশে কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে ২২০.৬৭ ডোজ। তবে ফের সারা দেশে টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার। টিকা নেওয়া নিয়ে শীর্ষ মহলেই দ্বিমত তৈরি হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

এইমসের প্রাক্তন ডিরেক্টর তথা সিনিয়র পালমনোলজিস্ট রণদীপ গুলেরিয়া নতুন ভাইরাসকে কভার করে এমন ভ্যাকসিনের কথা বললেও, দেশে সার্স কভ-২ জিনোমিক্স কনসোর্টিসামের প্রধান এনকে অরোরা বলেছেন বর্তমানে সাব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভ্যাকসিনের অতিরিক্ত ডোজের প্রয়োজন নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+