Covid JN.1 Variant: ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৫২! নতুন করে কি ভ্যাকসিন দরকার, দ্বিমত শীর্ষ মহলে

Covid JN.1 Variant: সারা দেশে নতুন করে ছড়াচ্ছে করোনা ভাইরাস। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৭৫২, মৃত্যু হয়েছে ৪ জনের। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩৭৪২। যা গত সাতমাসের মধ্যে সর্বোচ্চ। দেশ জুড়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে JN.1 ভ্যারিয়েন্ট।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত ১ মাসে, বিশ্বে কোভিড বেড়েছে ৫২ শতাংশের মতো। এই সময়ের মধ্যে আট লক্ষ পঞ্চাশ হাজার নতুন সংক্রমণ হয়েছে। তবে দিল্লির এইমসের চিকিৎসকরা বলেছেন, আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। সারা দেশে বেশিরভাগ ক্ষেত্রে সংক্রমণ ছড়াচ্ছে কোভিডের JN.1 ভ্যারিয়েন্টের মাধ্যমে। রোগীদের ওপরে এই ভ্যারিয়েন্টের প্রভাব হাল্কা বলেও জানাচ্ছেন তাঁরা।

Covid JN.1 Variant

এইমসের প্রাক্তন ডিরেক্টর তথা সিনিয়র পালমনোলজিস্ট রণদীপ গুলেরিয়া বলেছেন, সংক্রমণ দ্রুত ছড়ালেও, তা হাসপাতালে ভর্তির কারণ হচ্ছে না। ভ্যাকসিনের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেছেন, যেহেতু ভাইরাসটি পরিবর্তিত হচ্ছে, তাই আমাদের নতুন করে একটি ভ্যাকসিন দরকার যা বিস্তৃত ধরণের এই ভাইরাসকে কভার করে।

রণদীপ গুলেরিয়া বলেছেন, এবার বেশিরভাগ উপসর্গ প্রধানত শ্বাসনালীতে থাকছে। যেমন সর্দি, জ্বর, কাশি, গলা ব্যথা এবং নাক ও শরীরে ব্যথা। নতুন ভ্যাকসিনের প্রয়োজনীয়তার কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট হল JN.1। সেই কারণে ওমিক্রনের বিরুদ্ধে তৈরি একটি ভ্যাকসিন এই রূপের বিরুদ্ধে কার্যকর হবে।

দেশে সার্স কভ-২ জিনোমিক্স কনসোর্টিসামের প্রধান এনকে অরোরা বলেছেন বর্তমানে সাব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভ্যাকসিনের অতিরিক্ত ডোজের প্রয়োজন নেই। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলার সময় তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ষাট বছর তা তার বেশি বয়সী সকলের ক্ষেত্রে প্রতিরোধ প্রয়োজন। এছাড়াও কোমর্বিডিটি রয়েছে এবং প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

এবার যে রাজ্যে সংক্রমণ সব থেকে বেশি সেই রাজ্য কেরলের স্বাস্থ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনও পর্যন্ত হায়দরাবাদ, গাজিয়াবাদ, হরিয়ানা, চণ্ডীগড় এবং কর্নাটকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। তবে কর্নাটকের যাঁদের কোমর্বিডিটি রয়েছে এবং বয়স ষাটের বেশি, তাঁদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

ইতিমধ্যেই ওমিক্রনের বংশধন JN.1 স্ট্রেনকে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট বলে শ্রেণিবদ্ধ করা হয়েছে। ক্রমাগত পর্যবেক্ষণের মাধ্যমে তারা JN.1 স্ট্রেনের ঝুঁকির বিষয়টি নিয়ে আপডেট করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+