Covid JN.1 Variant: ভারতে কোভিডের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত ৬৩ জন! বিশেষজ্ঞদের পরামর্শ একনজরে

Covid JN.1 Variant: দেশে করোনার JN.1 ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। ২৪ ডিসেম্বর পর্যন্ত এই ভ্যারিয়েন্টের ৬৩ টি কেস রিপোর্ট করা হয়েছে। সর্বাধিক আক্রান্ত পাওয়া গিয়েছে গোয়া থেকে। এরপর মহারাষ্ট থেকে ৯, কর্নাটক থেকে ৮, কেরল থেকে ৬, তামিলনাড়ু থেকে ৪ ও তেলেহ্গানা থেকে ২ জন রোগীর আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রবিবার ৩৭৪২-এর তুলনায় গত ২৪ ঘন্টায় সক্রিয় রোগী রেকর্ড করা হয়েছে ৪০৫৪ জন। কেরলে একজনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। নীতি আয়োগের সদস্য চিকিৎসক ভিকে পল গত সপ্তাহে জানিয়েছিলেন, ভারতে কোভিডের নতুন ভ্যারিয়েন্টের ওপরে নজর রাখা হচ্ছে। এছাড়া তিনি রাজ্যগুলিতে পরীক্ষা ও নজরদারিকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও বলেছিলেন।

Covid JN.1 Variant

তবে এই পরিস্থিতিতে স্বস্তি একটাই, উদ্বেগের কারণ নেই। কারণ সংক্রামিতদের মধ্যে ৯২ শতাংশ, যাঁদের হাল্কা লক্ষণ রয়েছে, তাঁরা বাড়িতে বসেই চিকিৎসা করাতে পারছেন। ফলে এই সময় হাসপাতালে ভর্তির হার বৃদ্ধি পায়নি। গত সপ্তাহের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে লেখা কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের চিঠিতে উৎসবের সময় বিবেচনা করে জনস্বাস্থ্য সম্পর্কিত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হয়েছিল।

চিকিৎসকরা বলছেন, সর্দি, কাশি বা জ্বরে আক্রান্ত ব্যক্তিদের অন্যদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে। পাশাপাশি সাবান দিয়ে হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহারেরও পরামর্শ দিয়েছেন।

পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে রাজ্যগুলিকে দেওয়া কোভিডের জন্য সংশোধিত নজরদারি কৌশলের অপারেশনাল নির্দেশিকাগুলি কার্যকর করতে আহ্বান জানানো হয়েছিল। এছাড়া রাজ্যগুলিতে ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতা ও তীব্র শ্বাসযন্ত্রের অসুস্থতার কেসগুলিকে পরীক্ষার পাশাপাশি রিপোর্ট করতেও বলা হয়।

এদিন স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ৬২৮ জন। যার জেরে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪,০৫৪-তে পৌঁছে গিয়েছে। সকাল আটটায় দেওয়া আপডেট অনুসারে ২৪ ঘন্টায় একজনেক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তিনি কেরলের বাসিন্দা।

করোনার JN.1 ভ্যারিয়েন্টটি এবছরের অগাস্টে প্রথম চিহ্নিত করা হয়। ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট BA.2.86 থেকে উৎপত্তি। ২০২২ সালের শুরুতে এই ভ্যারিয়েন্টটি ছিল করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণ। যদিও তা সেই সময়েও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি। বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে JN.1 ভ্যারিয়েন্টকে ভ্যারিয়েন্ট অপ ইন্টারেস্ট বলে বর্ণনা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+