কোভিড–১৯ ওষুধ অ্যাজিথ্রোমাইসিন হৃদযন্ত্রের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে, দাবি সমীক্ষার
কোভিড–১৯ ওষুধ অ্যাজিথ্রোমাইসিন হৃদযন্ত্রের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে, দাবি সমীক্ষার
শরীরে অ্যান্টিবায়োটিক গঠনের জন্য কোভিড–১৯ ওষুধ অ্যাজিথ্রোমাইসিন রোগীর হৃদযন্ত্রের সমস্যার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে বলে নতুন এক গবষণায় উঠে এসেছে। এই গবেষণা প্রকাশিত হয়েছে জামা নেটওয়ার্ক ওপেন নামে এক জার্নালে।

ওই সমীক্ষায় বলা হয়েছে, এই অ্যাজিথ্রোমাইসিন যদি অন্য কোনও ওষুধের সঙ্গে দেওয়া হয় তবে হৃদযন্ত্রের বৈদ্যুতিক কার্যক্রমের ওপর তা প্রভাব ফেলে এবং হৃদযন্ত্রের সমস্যা বেড়ে যায়। এই গবেষণার সঙ্গে যুক্ত অধ্যাপক ও ভারতীয় বংশোদ্ভুত গবেষক হরিদর্শন প্যাটেল বলেন, 'কোভিড–১৯ সম্ভাব্য চিকিৎসায় অ্যাজিথ্রোমাইসিন বন্ধ করা হয় আমরা সেই লক্ষ্যেই আমাদের গবেষণা চালিয়ে যাচ্ছি।’
তিনি আরও বলেন, 'আমরা লক্ষ্য করেছি যে এটি যদি অন্য কোনও ওষুধের সঙ্গে নেওয়া হয় তবে হৃদযন্ত্রের ওপর বৈদ্যুতিক কার্যক্রমকে প্রভাবিত করতে শুরু করে এবং হৃদযন্ত্রের সমস্যা সহ মূর্চ্ছা যাওয়া, হৃদস্পন্দন ও হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ার সমস্যাকে ৪০ শতাংশ বাড়িয়ে দেয়।’ গবেষকদের মতে, এই ওষুধটি হৃদযন্ত্রের বৈদ্যুতিক কার্যক্রম বিশেষ করে ইলেকট্রিকাল ছন্দের ইন্টারভাল, কিউটি ইন্টারভাল নামে পরিচিত তার ওপর প্রভাব ফেলে। রক্তচাপ, এসিই ইনহিবিচারস ও বেটা–ব্লকার্স, কিছু অবসাদ কাটানো, ম্যালেরিয়ার ওষুধ যেমন হাইড্রক্সিক্লোরোকুইন ও ক্লোরোকুইন, পেশি শিথিলের ওষুধের সঙ্গে অ্যাজিথ্রোমাইসিন মিশিয়ে খাওয়ার এর প্রভাব হৃদযন্ত্রের ওপর সাংঘাতিকভাবে দেখা যায়।
আগের অনেক গবেষণাতেই দেখা গিয়েছে যে অ্যাজথ্রোমাইসিন ওষুধের সঙ্গে বয়স্কদের হৃদযন্ত্রের সমস্যা যোগ রয়েছে। বয়স্কদের পাশাপাশি চিকিৎসা চলছে এমন রোগীদেরও এই ওষুধ থেকে বিপদ রয়েছে।












Click it and Unblock the Notifications