আতঙ্ক বাড়াচ্ছে করোনার চোখ রাঙানি, নতুন করে আক্রান্ত ২৪৮৭ জন, উদ্বিগ্ন কেন্দ্র
দেশজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ ফের দেখা দিতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৮৭ জন। তবে তা শনিবারের তুলনায় সংক্রমণ কিছুটা কমেছে।
দেশজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ ফের দেখা দিতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৮৭ জন। তবে তা শনিবারের তুলনায় সংক্রমণ কিছুটা কমেছে। শনিবার দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৮৫৮ জন। কিছুদিন আগে এই দৈনিক করোনা সংখ্যা ৩ হাজার পেরিয়ে গেলেও এখন সেটা ২ হাজারে এসে নেমেছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। এই নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫২৪২১৪। অন্যদিকে দেশজুড়ে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ১৭৬৯২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮৭৮ জন। দেশে এই নিয়ে করোনায় সুস্থতার সংখ্যা ৪২৫৭৯৬৯৩ জন। অন্যদিকে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪.৩১ কোটি। তবে করোনা ভাইরাসকে জব্দ করতে চলছে টিকাকরণের কাজও। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে টিকাকরণ হয়েছে ১৫,৫৮,১১৯টি। এই নিয়ে দেশে মোট করোনা টিকাকরণের সংখ্যা পৌঁছেছে ১,৯১,৩২,৯৪,৮৬৪–এ।
এখনও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, শেষ ৪ দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজারের উপরই রয়েছে। প্রতিদিন রাজ্যেও নতুন করে করোনায় সংক্রমিত হচ্ছেন অনেকে। এদিন কোভিড ছড়িয়েছে জোকা আইআইএমেও। গত ৫ দিনে সংক্রমিত হয়েছেন ২৮ জন পড়ুয়া। জোকা আইআইএম সূত্রে খবর সংক্রমিতরা প্রত্যেকেই একই বর্ষের পড়ুয়া। ইতিমধ্য ৫৮ জন পড়ুয়াকে আইসোলেশনে পাঠানো হয়েছে বলে খবর। তাঁদের উপর কড়া নজরদারি চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে হু হু করে সংক্রমণ বাড়তে থাকায় ওই বর্ষের পঠন পাঠন পুরোপুরি বন্ধ করা হয়েছে।
বর্তমানে রাজ্যের কোভিড-বিধি অনেকটাই শিথিল করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, কড়াকড়ি কমে যাওয়ায়, ঢিলেমি দিচ্ছেন বহু মানুষ। অনেকেই মাস্ক পরছেন না, মানছেন না সামাজিক দুরত্ব বজায় রাখার নিয়মও। তার ওপর ওমিক্রন ভ্যারিয়েন্টের ফলে দেশে ফের করোনা সংক্রমণ দেখা দিতে শুরু করেছে। বাংলা সহ বেশ কিছু রাজ্যেই করোনা কেস ফের দেখা দেওয়ায় কেন্দ্রের নজরদারি শুরু হয়েছে সেই সব রাজ্যে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications