গুরুতর করোনা আক্রান্তদের দেহে কোন জটিলতা দেখা দিতে পারে! গবেষণায় ভয়ঙ্কর তথ্য

গুরুতর করোনা আক্রান্তদের দেহে কোন জটিলতা দেখা দিতে পারে! গবেষণায় ভয়ঙ্কর তথ্য

করোনা আক্রান্ত গুরুতর অসুস্থদের শরীরে বড় ধরনের জটিলতার আভাস উঠে আসছে নয়া গবেষণায়। গবেষকদের দাবি,যাঁরা প্রবলভাবে করোনায় আক্রান্ত, তাঁদের শারীরিক পরিস্থিতি মুহূর্তে খারাপ হতে বেশি সময় লাগবে না, এমনকি হৃদরোগের জটিলতাও বাড়তে পারে।

 কী বলা হচ্ছে গবেষণায়?

কী বলা হচ্ছে গবেষণায়?

করোনার মারণ দংশন কার্যত সমস্ত রকমের দিক দিয়ে নাস্তানাবুদ করছে সভ্যতাকে। এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় একটি সাম্প্রতিক গবেষণার রিপোর্ট বলছে, করোনায় গুরুতর অসুস্থদের বাকিদের তুলনায় ১০ গুণ বেশি হৃরোগের সম্ভবনা থাকে।

 হৃদপিণ্ডের কম্পন ও করোনা

হৃদপিণ্ডের কম্পন ও করোনা

করোনায় আক্রান্ত গুরুতর রোগীদের হৃদপিণ্ডের কম্পনের সমতা হারানোর প্রবণতা থাকে। যার জেরে হৃদরোগে আক্রান্ত হওয়ার মতো বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

 শরীরের ভিতরে করোনা প্রবেশ করলেই..!

শরীরের ভিতরে করোনা প্রবেশ করলেই..!

বলা হচ্ছে, শরীরের ভিতরে করোনার গ্রাস প্রবেশ করলেই কীভাবে কোন অংশকে বিকল করে দিতে পারে, তা এখনও পর্যন্ত চিকিৎসাবিজ্ঞান সহজে ঠাওরাতে পারেনি। অত্যন্ত জটিল কিছু পরিস্থিতি করোনার জেরে শরীরে দানা বাঁধছে বলে দাবি করা হচ্ছে।

 কাদের ক্ষেত্রে হৃদরোগের প্রবণতা বাড়ছে?

কাদের ক্ষেত্রে হৃদরোগের প্রবণতা বাড়ছে?

গবেষণায় দেখা গিয়েছে, করোনার জেরে যাঁরা আইসিইউতে ভর্তি তাঁরা বেশি করে হৃদরোগের প্রবণতার মধ্যে রয়েছেন। অন্যদিকে, যাঁরা হাসপাতালে করোনায় অল্পভাবে আক্রান্ত, তাঁদের হৃদরোগের প্রবণতা কম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+