বাড়ছে কোভিড–১৯–এর প্রকোপ, বিবিএমপি মাস্ক পরা বাধ্যতামূলক করল বেঙ্গালুরুতে
বাড়ছে কোভিড–১৯–এর প্রকোপ, বিবিএমপি মাস্ক পরা বাধ্যতামূলক করল বেঙ্গালুরুতে
তথ্য প্রযুক্তির রাজধানী বেঙ্গালুরুতে কোভিড-১৯ কেস ক্রমশঃ বেড়েই চলেছে। করোনা ভাইরাসের চতুর্থ ওয়েভ আসার আশঙ্কা করছে বেঙ্গালুরুবাসী। এইরকম পরিস্থিতিতে ব্রুহট বেঙ্গালুরু মহানগর পালিকা (বিবিএমপি) শহরের জনবহুল এলাকায় মাস্ক পরা বাধ্যতামূলক করে দিল। রবিবার এই শহরে নতুন করে ২৯১ টি করোনা কেস একটি মৃত্যুর পর তৎপর হয়ে ওঠে বিবিএমপি।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিশেষ কমিশনার হরিশ কুমার জানিয়েছেন যে করোনা কেস বৃদ্ধি পাওয়ার কারণে বাধ্যতামূলক নিয়ম জারি করা হয়েছে। তিনি বলেন, 'মাস্ক বাধ্যতামূলক শপিং মলে, বাস স্ট্যান্ডে রেলস্টেশনে, হাসপাতালে, স্কুল ও কলেজে এবং যেখানে মানুষ জমায়েত হয় সেই জায়গাগুলিতে। বিবিএমপি মার্শালদের এই নিয়ম বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হবে।' তবে তিনি স্পষ্ট করে জানান যে বর্তমানে পালিকা সরকারি নিয়মগুলির সঙ্গে কুব কঠোর কিন্তু কোনও জরিমানা কার্যকর হবে না। পালিকা ইতিমধ্যেই ১৬ হাজার জনের টেস্ট করেছে এবং উপসর্গের ভিত্তিতে ২০ হাজার জনের টেস্ট করবে।
বেঙ্গালুরুতে কোভিড-এ মৃত্যু হয়েছে এক ৭২ বছরের বৃদ্ধার। কিছুদিন ধরেই ওই বৃদ্ধা জ্বরে ভুগছিলেন এবং তারপরই তাঁর মৃত্যু হয়। ওই বৃদ্ধার চিকিৎসা করা হলেও তিনি মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই সোমবার ইঙ্গিত দিয়েছেন যে রাজ্যে দৈনিক করোনা ভাইরাসের বৃদ্ধি কমাতে কিছু কোভিড নিয়ন্ত্রণ সতর্কতামূলক ব্যবস্থা নিতে চলেছে তাঁর সরকার। মুখ্যমন্ত্রী অবশ্য বলেছেন যে কোনও অপ্রয়োজনীয় আতঙ্ক বা উদ্বেগের দরকার নেই, কারণ সরকার ইতিমধ্যে কিছু নিয়ন্ত্রক ব্যবস্থা নিয়েছে। রবিবার কর্নাটকে ৩০১ টি নতুন করোনা কেস দেখা দিয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে। শনিবার এই সংখ্যা ছিল ২২২টি।
অন্যদিকে, প্রতিবেশী রাজ্য মহারাষ্ট্রে কোভিডের ঘটনা বাড়তে থাকায়, রাজ্যের পরিবেশ, পর্যটন এবং প্রোটোকল মন্ত্রী আদিত্য ঠাকরে সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে রাজ্যে চতুর্থ ওয়েভ আসার সম্ভাবনা রয়েছে, তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই।












Click it and Unblock the Notifications