ওমিক্রন ঠেকাতে কতটা কার্যকরী কোভ্যাক্সিন? বিশেষজ্ঞদের তথ্যে আশার আলো দেখছে স্বাস্থ্য দফতর
ওমিক্রন ঠেকাবে কোভ্যাক্সিন
শেষরক্ষা আর করা যায়নি। ইতিমধ্যেই দেশে ২ জনের শরীরে মিলেছে করোনার নতুন ওমিক্রন প্রজাতির ভাইরাস। তাঁদের সংস্পর্শে আসা আরও ৫ জন আক্রান্ত হয়েছেন করনায়। তবে অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর। তবে বিশেষজ্ঞদের প্রকাশিত নতুন তথ্যে দেখা যাচ্ছে আশার আলো।

আইসিএমআর-এর তথ্য
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-এর অধিকর্তারা জানাচ্ছেন করোনার এই নয়া প্রজাতি, যার পোশাকি নাম ওমিক্রন, ডেল্টা প্রজাতির থেকেও শক্তিশালী হতে পারে। তবে এই প্রজাতির ভাইরাস প্রতিহত করতে অন্যান্য টিকার থেকে বেশি কার্যকরী হতে পারে কোভ্যাক্সিন।
কেন কার্যকরী কোভ্যাক্সিন?
প্রথম থেকেই করোনার এই নয়া প্রজাতি ওমিক্রনকে 'উদ্বেগজনক' হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারউপর এর উপরে কোন কোন টিকা কার্যকরী হতে পারে, এবিষয়ে একের পর এক তথ্য সামনে আনছেন বিজ্ঞানীরা। তবে ডেল্টা সম্পর্কে জানা থাকলেও ওমিক্রন নিয়ে এখনও ধন্দে রয়েছেন অধিকাংশ বিশেষজ্ঞ। তাই ঝুকি নিতে চাইচেন না তাঁর। তবে আইসিএমআর-এর দাবি, কোভিশিল্ড, স্পুটনিক বা অন্যান্য টিকার থেকে কোভ্যাক্সিন ওমিক্রনের বিরুদ্ধে বেশি মাত্রায় অ্যান্টিজেন ও অ্যান্টিবডি গঠন করতে সক্ষম। যার ফলে ওমিক্রন ঠেকাতে অন্যান্য টিকার থেকে এটি বেশি কার্যকরী।
অবশ্য এবিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না বিশেষজ্ঞরা। তবে ওমিক্রন ঠেকাতে সবরকম ভাবে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে আইসিএমআর।












Click it and Unblock the Notifications