'হিজাব ব্যান' নিয়ে কোর্টের রায়, পরিস্থিতি সামাল দিতে বেঙ্গালুরুর ও ম্যাঙ্গালোরে জমায়েত নিষিদ্ধ করল সরকার

'হিজাব ব্যান' নিয়ে কোর্টের রায়, পরিস্থিতি সামাল দিতে বেঙ্গালুরুর ও ম্যাঙ্গালোরে জমায়েত নিষিদ্ধ করল সরকার

কর্ণাটকের স্কুলে হিজাব বিতর্কে বড় রায় দিল হাইকোর্ট৷ মঙ্গলবার কর্ণাটক হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, 'হিজাব একটি অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয়'৷ যারা ক্লাসে হিজাব পরার নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করেছিল সেই সমস্ত মুসলিম ছাত্রছাত্রীদের কিছুটা আশহত করবে কর্ণাটক হাইকোর্টের এই রায়। এর আগে যখন স্কুল-কলেজে হিজাব আপাত ব্যানের কথা বলেছিল কোর্ট তখন পাঁচটি পিটিশন আদালতে নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করেছিল। কর্ণাটক হাউকোর্টের আদেশ বেরনোর আগেই রাজ্য সরকার জনশান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে এক সপ্তাহের জন্য বৃহৎ জমায়েত নিষিদ্ধ করেছে।

হিজাব ব্যান নিয়ে কোর্টের রায়, পরিস্থিতি সামাল দিতে বেঙ্গালুরুর ও ম্যাঙ্গালোরে জমায়েত নিষিদ্ধ করল সরকার

ম্যাঙ্গালোরেও ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত বড় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে বিতর্ক শুরু হওয়া উদুপিতেও আজ স্কুল ও কলেজ বন্ধ রয়েছে। কর্ণাটক হাইকোর্ট গত মাসে হিজাব এবং গেরুয়া স্কার্ফ সহ ধর্মীয় পোশাক পরে স্কুল কলেজে আসা সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল। কারণ স্কুল কলেজে ধর্মীয় অভ্যাস হিজাবের বিরোধিতা থেকে তৈরি হওয়া বিতর্কটি বিক্ষোভে পরিণত হয়েছিল এবং শিক্ষার্থীদের বিভিন্ন অংশ মুখোমুখি বসচায় জড়িয়ে পড়ছিল৷ এরপরই এক ডজন মুসলিম ছাত্র সহ আবেদনকারীরা আদালতকে বলেছিলেন যে হিজাব পরা ভারতের সংবিধান এবং ইসলামের অপরিহার্য অনুশীলনের অধীনে নিশ্চিত করা একটি মৌলিক অধিকার!

এরপরই প্রায় এগারো দিন শুনানি শেষে ২৫ ফেব্রুয়ারি সাময়িক হিজাব ব্যানের রায় দিয়েছিল হাইকোর্ট। এরপর থেকে রাজ্যের অনেক জায়গায় হিজাব পরার কারণে স্কুল ও কলেজে ছাত্রদের সঙ্গে শিক্ষকদের প্রবেশও বন্ধ করে দেওয়া হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে জনসমক্ষে হিজাব খুলে ফেলার নির্দেশ দেওয়া একাধিক ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও হাইকোর্ট এর আগে স্পষ্ট করেছিল যে সাময়িক নিষেধাজ্ঞা শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য, শিক্ষকদের জন্য নয়।

প্রসঙ্গত, গত বছরের শেষদিকে কর্ণাটকে হিজাব নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। সে সময় উদুপির একটি স্কুলের ছাত্রীরা অভিযোগ করেছিল যে তাদের হেডস্কার্ফ পরে ক্লাসে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে, এরপর ৫ ফেব্রুয়ারী তারিখে, কর্ণাটক আইন শৃঙ্খলা বিরোধী পোশাক নিষিদ্ধ করে এবং ১০ ফেব্রুয়ারী হাইকোর্ট অস্থায়ীভাবে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সমস্ত রকমের ধর্মীয় পোশাককে নিষিদ্ধ করেছিল। এরপরই এই নিষেধাজ্ঞাগুলিকে চ্যালেঞ্জ করে একাধিক আবেদন হয়। যার শুনানিতেই আজ এই নতুন রায় দিয়েছে হাইকোর্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+