অনুমতি ছাড়াই চলেছে 'কেজিএফ-২'-এর গান! কংগ্রেসের টুইটার ব্লক করার নির্দেশ আদালতের

রাহুল গান্ধী, জয়রাম রমেশ ভারত জোড়ো যাত্রা চলাকালীন ব্লকবাস্টার কন্নড় সিনেমা 'কেজিএফ-২'-এর গান ব্যবহার করার জেরে আইনি সমস্যা! পদযাত্রার সময় এই সিনেমার গান ব্যবহার করার অভিযোগে কংগ্রেসের তিন প্রবীণ নেতার বিরুদ্ধে মামলা দ

রাহুল গান্ধী, জয়রাম রমেশ ভারত জোড়ো যাত্রা চলাকালীন ব্লকবাস্টার কন্নড় সিনেমা 'কেজিএফ-২'-এর গান ব্যবহার করার জেরে আইনি সমস্যা! পদযাত্রার সময় এই সিনেমার গান ব্যবহার করার অভিযোগে কংগ্রেসের তিন প্রবীণ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আর সেই মামলাতে বড় ধাক্কা রাহুল গান্ধীদের। আপাতত ভাবে কংগ্রেসের টুইটার ব্লক করার নির্দেশ দিল আদালত।

ভারত জোড়ো যাত্রায় অনুমতি ছাড়াই কেজিএফ-২-এর গান!

আজ সোমবার ব্যাঙ্গালুরু'র একটি আদালতে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। সেখানেই এহেন নির্দেশ দেয় ওই আদালত। কংগ্রেসের টুইটার আপাতত ব্লক করার পাশাপাশি যে ক্যাম্পেনকে ঘিরে যাবতীয় বিতর্ক সেটিকেও ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। টুইটারকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

বলে রাখা প্রয়োজন, সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে মাথায় রেখে রাহুল গান্ধীর নেতৃত্ব ভারত জোড়ো যাত্রার কর্মসূচি নিয়েছে কংগ্রেস। একের পর এক রাজ্যে চলছে যাত্রা। আর সেই ভারত জোড়ো যাত্রায় 'কেজিএফ-২'-এর গান ব্যবহার করার অভিযোগ সামনে আসে।

আর এরপরেই রাহুল গান্ধী, জয়রাম রমেশ, সুপ্রিয়ার বিরুদ্ধে কপিরাইট আইন, তথ্য প্রযুক্তি আইনে শুক্রবার যশোবন্তপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। যা নিয়ে চরম অস্বস্তি তৈরি হয় কংগ্রেস স্তরে। তবে অভিযোগে অভিযোগকারী জানিয়েছেন, প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ভারত জোড়ো যাত্রার দুটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা গিয়েছে, 'কেজিএফ-২'-এর গান অনুমতি ছাড়াই ব্যবহার করা হচ্ছে।

এমনকি কংগ্রেসের অফিসিয়াল ওয়েবসাইটেও ওই গান সহ একটি ভিডিও পোস্ট করা হয়। আর তা নিয়ে আরও বিতর্ক তৈরি হয়ে যায়। অভিযোগকারী, গান্ধী এম নবীন কুমার 'কেজিএফ-২'-এর গান পরিচালনা করেছিলেন। তিনি অভিযোগে জানিয়েছেন, ভারত জোড়ো যাত্রায়'কেজিএফ-২'-এর গান ব্যবহার করা হয়েছে কোনও রকম অনুমতি ছাড়াই। যে গানগুলো ব্যবহার করা হয়েছে কন্নড় সিনেমা 'কেজিএফ-২'-এর হিন্দি সংস্করণের গান।

কুমার অভিযোগ করেছেন, জয়রাম রমেশের প্রকাশ করা ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে কোনও রকম অনুমতি ছাড়াই 'কেজিএফ-২'-এর গান অবলীলায় ব্যবহার করা হয়েছে অবৈধভাবে। আর এরপরেই মামলা দায়ের হয়। আজ সোমবার ব্যাঙ্গালুরু আদালতে এই সংক্রান্ত মামলার শুনানি হয়।

আর সেই শুনানিতে টুইটারকে আদালতের নির্দেশ, আপাতত ব্লক করা হবে কংগ্রেসের টুইটার। যা কিনা অবশ্যই বড় ধাক্কা কংগ্রেসের কাছে। যদিও এহেন নির্দেশ প্রসঙ্গে এখনও পর্যন্ত কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকি স্পিকটি নট রাহুল গান্ধীও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+