কংগ্রেস সাংসদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি, বই লিখে বিপাকে ‘বেস্ট সেলার’ শশী
গ্রেফতারি পরোয়ানা জারি হল কংগ্রেস সাংসদ শশী থারুরের নামে। ৩০ বছর আগে লেখা একটি বই নিয়ে মামলা হয়েছিল তিরুবনন্তপুর আদালতে।
গ্রেফতারি পরোয়ানা জারি হল কংগ্রেস সাংসদ শশী থারুরের নামে। ৩০ বছর আগে লেখা একটি বই নিয়ে মামলা হয়েছিল তিরুবনন্তপুর আদালতে। এই মামলাতেই গ্রেফতারি পরোয়ানা জারি করে তিরুবনন্তপুরম আদালতে। শশীর উপন্যাস 'দ্য গ্রেট ইন্ডিয়ান নভেল' নিয়ে অভিযোগ এই বইটি নায়ার মহিলাদের জন্য অবমাননামূলক।

শনিবার মামলার প্রথম দিনেই শশী থারুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। শশী থারুর ওই পরোয়ানার বিরুদ্ধে আপিল করা হবে। উল্লেখ্য, আদালতের জারি করা সমনে কেবল সময় উল্লেখ করা ছিল, তারিখ উল্লেখ করা ছিল না।
শশী থারুরের দফতরের তরফে জানানো হয়েছে, আদালতের জারি করা সমনে কেবল সময় উল্লেখ করা ছিল। তারিখটা দেওয়া ছিল না। দফতরের তরফে আরও জানানো হয়েছে ওই পরোয়ানার বিরুদ্ধে একটি আপিল করা হবে। আদালতের তরফে জানানো হয়েছে নতুন করে ফের সমন জারি করা হবে।
উল্লেখ্য, শশী থারুরের ব্যঙ্গাত্মক উপন্যাস 'দ্য গ্রেট ইন্ডিয়ান নভেল' প্রকাশিত হয় ১৯৮৯ সালে। ভারতের স্বাধীনতার প্রেক্ষিতে মহাভারতের আদলে এই উপন্যাস ফুটিয়ে তোলা হয়। স্বাধীনতা পরবর্তী প্রথম ৩০ বছরেরও কাহিনিও এই উপন্যাসে জায়গা পেয়েছিল। লেখক শশীর বহু বই বেস্ট সেলার হয়েছে। তিনি এ বছর সাহিত্য আকাদেমি পুরস্কারে ভূষিত হন।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications