হেনস্থার প্রতিবাদে কোচিতে যুগলরা পরস্পরকে চুম্বন করবে জনসমক্ষে

কিছুদিন আগে কোচির একটি কফিশপে ঢুকে পড়ে একটি মৌলবাদী সংগঠনের লোকজন। কেন দু'জন ছেলেমেয়ে অবাধ মেলামেশা করছে, এই প্রশ্ন তুলে তাদের হেনস্থা করা হয়। নির্যাতিতদের দাবি, তারা কফি খেতে খেতে গল্প করছিলেন মাত্র। জনসমক্ষে কোনও অশ্লীল আচরণ করেননি। তবুও রেয়াত করা হয়নি।
এরই প্রতিবাদে দোসরা নভেম্বর পালিত হবে চুম্বন দিবস। প্রেমিক-প্রেমিকারা দলে দলে জড়ো হবে সমুদ্রের ধারে। তার পর তারা ঠোঁটে ঠোঁট লাগিয়ে পরস্পরকে চুম্বন করবে। গভীরভাবে। উদ্যোক্তাদের তরফে এস রাহুল বলেন, "আমরা আশা করছি, ১০ হাজার যুগল এতে অংশ নেবে। যে কতক্ষণ বেশি চুম্বন করতে পারে, তার ভিত্তিতে পুরস্কারও দেব আমরা।"
পুলিশ জানিয়েছে, শালীনতার সীমা অতিক্রম করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।












Click it and Unblock the Notifications