একা নিসর্গ নয়, জোড়া ঘূর্ণির ভ্রুকুটি আরব সাগরে! আবহাওয়ার খামখেয়ালিপনায় ত্রস্ত উপকূল

একা নিসর্গ নয়, জোড়া ঘূর্ণির ভ্রুকুটি আরব সাগরে! আবহাওয়ার খামখেয়ালিপনায় ত্রস্ত উপকূল

বঙ্গোপসাগরের উপকূলে তাণ্ডব চালিয়েছে সুপার সাইক্লোন আম্ফান। এবার আরব সাগরের তৈরি হয়েছে জোড়া ঘূর্ণিঝড়ের ভ্রুকূটি। করোনার আবহে যখন সংকটে গোটা দেশ, ফের জোড়া ঘূর্ণাবর্ত ত্রাস সঞ্চার করেছে পশ্চিম ভারত উপকূলে। আম্ফানের তাণ্ডব দেখে এবং ঘূর্ণিঝড় ভারতীয় উপকূলকে টার্গেট করায় এখন থেকেই তৈরি হচ্ছে উপকূলবর্তী রাজ্যগুলি।

আরব সাগরে জোড়া ঘূর্ণাবর্ত, ত্রাস উপকূলে

আরব সাগরে জোড়া ঘূর্ণাবর্ত, ত্রাস উপকূলে

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আরব সাগরে মোট দুটি ঘূর্ণিপাক তৈরি হয়েছে। একটি অন্য অভিমুখে গেলেও অপরটি ভারতীয় উপকূল অভিমুখে ধেয়ে আসবে। এবং তা বুধবারের মধ্যে মহারাষ্ট্র ও গুজরাটের মধ্যে আছড়ে পড়ার কথা। এই জোড়া ঘূর্ণাবর্তের জেরে পশ্চিম উপকূলে দুর্যোগ আসন্ন।

আম্ফানের পর নিসর্গও কি তাণ্ডব দেখাবে

আম্ফানের পর নিসর্গও কি তাণ্ডব দেখাবে

আম্ফান যেতে না যেতেই পরবর্তী ঘূর্ণিঝড় নিসর্গের আগমন নিয়ে রটনা শুরু হয়েছিল। কিন্ত এবার সত্যিই ঘূর্ণিপাক তৈরি হল আরব সাগরে। একটা নয় একেবারে জোড়া ঘূর্ণাবর্ত। ঘূর্ণিঝড় নিসর্গের রূপ নিয়ে কে ধেয়ে আসে, তা-ই দেখার। এই ঝড়ের গতিবেগ কত হবে, তা জানা গেলেই স্পষ্ট হবে নিসর্গের আগমন বার্তা।

আরবে সাগরের বুকে জোড়া ঘূর্ণাবর্তের খামখেয়ালিপনা

আরবে সাগরের বুকে জোড়া ঘূর্ণাবর্তের খামখেয়ালিপনা

একটি ঘূর্ণিপাকের অভিমুখ ভারতের পশ্চিম উপকূল। তা শক্তি সঞ্চয় করছে। গভীর নিম্নচাপ ক্রমেই অভিমুখ বদল করেছে। ওমানের দিক থেকে পূর্ব দিকে ঘুরে এখন ভারতীয় উপকূল অভিমুখে গতি সঞ্চার করছে। আর একটি ঘূর্ণিপাকের অভিমুখ ওমানের দিকে। এখন জোড়া ঘূর্ণাবর্ত আরবে সাগরের বুকে কোন খেয়ালে চলে, তার উপরই নির্ভর করছে ভবিষ্যৎ।

একটি ঘূর্ণিপাক দিকবদল করে ভারতীয় উপকূল অভিমুখে

একটি ঘূর্ণিপাক দিকবদল করে ভারতীয় উপকূল অভিমুখে

আরব সাগরে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। তা দিকবদল করে ধেয়ে আসছে ভারতীয় উপকূলের দিকে। দিল্লির মৌসম ভবনের পূর্বাভাস আরব সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘নিসর্গ' আছড়ে পড়তে পারে ভারতীয় পশ্চিম উপকূলে। মহারাষ্ট্র ও গুজরাটের মধ্যে আগামী ৩ জুন আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়।

২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের রূপ, স্পষ্ট হবে তীব্রতাও

২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের রূপ, স্পষ্ট হবে তীব্রতাও

আইএমডি রবিবার সতর্কবার্তায় জানিয়েছে, ওই ঘূর্ণাবর্তটি আরব সাগর ও লাক্ষাদ্বীপের পাশে দক্ষিণ-পূর্ব আরব সাগরে অবস্থান করছে। নিম্নচাপ ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। সব ঠিকঠাক চললে মহারাষ্ট্র থেকে গুজরাট উপকূলে তা আছড়ে পড়বে বুধবার। ঝড়ের তীব্রতা কতটা হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাও স্পষ্ট হয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+