অবৈধ নির্মাণ ভাঙতে গেল প্রশাসন, নিজেদের পুড়িয়ে আত্মহত্যা হুমকি দম্পতির
রাস্তার ড্রেনেজ সিস্টেম ব্লক করে তৈরি হয়েছে অবৈধ নির্মাণ। বুলডোজার দিয়ে প্রশাসন তা ভেঙে দিতেই নিজেদের গায়ে দিয়ে আত্মহত্যার হুমকি দিল দম্পতি। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। জানা গিয়েছে যে বৃহৎ বেঙ্গালুরু মহানাগরা পালিকের প্রশাসন কেআর পুরামের এসআর লে আউটে অবৈধ নির্মাণ ভাঙার কাজ চালাচ্ছিল। এটি শহরের উত্তর পূর্ব দিকের অংশ। সেখানেই এই কাজ চলছিল। কাজ করতে করতে তাঁরা ওই দম্পতির বাড়ির সামনে বুলডোজার নিয়ে এসে দাঁড়ায়।

বুলডোজার দিয়ে কাজ
বুলডোজার কাজ করা শুরু করতেই দেখা যায় এই অন্যরকম চিত্র । সোনা সেন এবং তাঁর স্বামী চিৎকার করতে শুরু করে। তাঁরা হুমকি দিতে শুরু করে এই বলে কে তাঁরা নিজেদের জীবন পুড়িয়ে ফেলবে। তাঁরা তাঁদের বাড়ির দেওয়াল ধরে ঝুলতে থাকে। আর এক জন হাতে পেট্রোল নিয়ে দাঁড়িয়ে থাকে।

নাটকীয় ছবি
বলা চলে একপ্রকার নাটকীয় ছবি দেখা যায় সেখানে। কিছুক্ষন পর সত্যিই ওই দম্পতি নিজের গায়ে পেট্রোল ঢেলে দেয়, বিপদের আঁচ বুঝে পুলিশ তাঁদের এসে ধরে এই কাণ্ড বন্ধ করবার চেষ্টা করে। এগিয়ে আসে স্থানীয় মানুষও ওই দম্পতির প্রতিবেশিরাও।

দেশলাই কাঠি জ্বালিয়ে
তাঁরা এসবের মধ্যেও দেশলাই কাঠি জ্বালিয়ে তাঁদের নিজেদের শরীরে দেওয়ার চেষ্টা করে। ঠিক তখনও বিরাট পাত্রে জল এনে তাঁদের গায়ে ঢেলে দেওয়া হয়। প্রতিবেশিরান ওই দম্পতিকে প্রায় হাতে পায়ে ধরে বোঝাতে চেষ্টা করে যে এমন কাজ যেন তাঁরা না করেন। তাঁরা প্রশাসনের সঙ্গে কথা বলা বাড়ি যাতে না ভাঙা হয়য় সেই ব্যবস্থান করবেন বলে আশ্বাস দেন। ওই দম্পতি প্রশাসনের দিকে এই বলে আঙুল তোলে যে তাঁদেরকে ঘরছাড়া করার চক্রান্ত চলছে।

বে-আইনি ভাবে তৈরি হয়নি
তাঁরা বলে যে তাঁদের কাছে সমস্ত ডকুমেন্ট ছিল যে এই বাড়ি একেবারেই বে-আইনি ভাবে তৈরি হয়নি। তবে প্রশাসন বলছে যে ওই বাড়ি এমন জায়গায় তৈরি হয়েছে যেখান দিয়ে বড় কোনও জল জমার পরিস্থিতি হলে সেখান দিয়ে বার করে দেওয়ার জায়গায় ওটি তৈরি হয়েছে। ওই নির্মাণ সম্পূর্ণ ভাবে জল যাওয়ার রাস্তার পথে বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে। সম্প্রতি বেঙ্গালুরু বৃষ্টির জলে ভেসে গিয়েছিল এই স্টর্ম ওয়াটারের রাস্তা বন্ধ থাকার জন্যই।ওই জলে ভেসে গিয়েছিল আইটি পার্ক থেকে শুরু করে শহরের একাধিক এলাকা। আর সেখানেই তৈরি হয়েছে ওই বাড়ি।












Click it and Unblock the Notifications