আত্মীয়র বিয়েতে গাড়ি চুরি! এই দম্পতির কাণ্ড অবাক করার মতো
লোক দেখানি বড় বালাই! আর তা ধরে রাখতেই অনেকে সাধ্যের বাইরে গিয়েও অনেক কাণ্ড ঘটিয়ে থাকেন। এবার সেই রকমেরই এক ঘটনা ঘটল নয়াদিল্লিতে । যার পরিণামে গ্রেফতারিও হল এক দম্পতির।
লোক দেখানি বড় বালাই! আর তা ধরে রাখতেই অনেকে সাধ্যের বাইরে গিয়েও অনেক কাণ্ড ঘটিয়ে থাকেন। এবার সেই রকমেরই এক ঘটনা ঘটল নয়াদিল্লিতে । যার পরিণামে গ্রেফতারিও হল এক দম্পতির।

উপলক্ষ্য ছিল আত্মীয়র বিয়ে। সেখানে বাকি আত্মীয়রা বৈভব বা প্রতিপত্তি দেখাবেন , এমন ভেবে একটি গাড়িই চুরি করে ফেলেন বনশ ভর্মা ও স্বপ্না । উদ্দেশ্য একটাই, প্রতিপত্তিতে কিছুতেই নিজেকে ছোটো করা যাবে না অন্যের সামনে। আর সেই মত, ওই চুরি করা গাড়িতে চড়ে আত্মীয়র বিয়েতে আসার ফন্দি আঁটেন তাঁরা। জানা গিয়েছে, ৩ অক্টোবর একটি ক্যাব বুক করেন ওই দম্পতি। মোট ৩ জন গাড়িতে ওঠেন। দেরাদুন থেকে যাত্রা শুরু হয়। দিল্লির পথে রওনা হতেই মাঝ রাস্তায় মূলচন্দ ফ্লাই ওভারে হঠাৎই বন্দুক বের করেন পরিবারের সদস্যরা। ড্রাইভারকে বন্দুক দেখিয়ে গাড়ি নিয়ে চম্পট দেয় ওই দম্পতি। পরে গাড়ির ড্রাইভার পুলিশে অভিযোগ দায়ের করেন।
এদিকে, বিয়েবাড়িতে সেই গাড়ি নিয়ে আসে ওই দম্পতি। পরে পুলিশ ঘটনার কথা জানতে পেরেই বনশ ও স্বপ্নাকে গ্রেফতার করে। পুলিশের জেরার মুখে স্বপ্না জানিয়েছে, পরিবারের সামনে নিজেদের প্রভাব প্রতিপত্তি তুলে ধরতেই তারা গাড়িটি চুরি করে। স্বপ্নার ইচ্ছে ছিল ভাইয়ের বিয়েতে গাড়ি নিয়ে আসবে সে। পরিবারের সকলকে বৈভব দেখানোর জন্য এই চপরি বলে জানিয়েছেন স্বপ্না।












Click it and Unblock the Notifications