প্রেমের শাস্তি : প্রেমিক-প্রেমিকাকে নগ্ন ঘোরানো হল গোটা গ্রাম
তুতো ভাই-বোন একে অপরের প্রেমে পড়েছিল। তাতে আপত্তি ছিল সকলের। সকলের আপত্তি জেনে তাই পালিয়ে গিয়েছিল দুজনে। তাদেরই গ্রামে ফিরিয়ে নিয়ে এসে মারধর করে নগ্ন অবস্থায় ঘোরানো হয়।
জয়পুর, ২০ এপ্রিল : তুতো ভাই-বোন একে অপরের প্রেমে পড়েছিল। তাতে আপত্তি ছিল সকলের। সকলের আপত্তি জেনে তাই পালিয়ে গিয়েছিল দুজনে। তাদেরই গ্রামে ফিরিয়ে নিয়ে এসে মারধর করে নগ্ন অবস্থায় ঘোরানো হয়। এই ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে রাজস্থানের বাঁনসওয়ারার শম্ভুপুরা গ্রামে। পুলিশ জানিয়েছে, দিন ২৫ আগে নিজের নাবালিকা তুতো বোনকে নিয়ে পালিয়ে যায় এক যুবক। পরিবার সেকথা জানতে পেরে পুলিশ অভিযোগ না জানিয়ে চারিদিক নিজেরাই তল্লাশি শুরু করে।

এরপরে দুজনের খোঁজ পেলে গ্রামে ফিরিয়ে আনা হয়। তারপর মারধর করে নগ্ন অবস্থায় ছেলে-মেয়েটিকে গ্রামে ঘোরানো হয়। এই ঘটনা গ্রামের অনেকে ভিডিও-ও করে রেখেছে বলে অভিযোগ। পরে তা স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
সেই পোস্ট দেখেই পুলিশ ঘটনাটি জানতে পারে। স্বতঃপ্রণোদিত হয়ে ছেলে-মেয়েটির দুই বাবা ও গ্রামের আরও দুজনকে গ্রেফতার করে। ছেলেটির অবস্থা আশঙ্কাজনক, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং মেয়েটিকে পুলিশ সুরক্ষিত জায়গায় রেখেছে বলে জানা গিয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications