হোলির পর দম্পতির নগ্ন দেহ উদ্ধার বাথরুম থেকে, মৃত্যু ঘিরে রহস্য
ইন্দিরাপুরমে এক দম্পতির মৃত্যু গিরে বাড়ছে রহস্য। মধ্য ৩০ এর এই দম্পতির দেহ রহস্যজনক পরিস্থিতিতে উদ্ধার করা হয়েছে।
গাজিয়াবাদের ইন্দিরাপুরমে এক দম্পতির মৃত্যু গিরে বাড়ছে রহস্য। মধ্য ৩০ এর এই দম্পতির দেহ রহস্যজনক পরিস্থিতিতে উদ্ধার করা হয়েছে। সেলুলার সার্ভিস কম্পানির আধিকারিক নীরজ সিংঘানিয়া ও তাঁর স্ত্রী রুচির দেহ বাথরুমে নগ্ন অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্বভাবতই এই মৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

হোলি উপলক্ষ্য়ে একটি পার্টি তে ছিলেন এই দম্পতি। শুক্রবার সারাদিন পার্টি করেন তাঁরা ।এরপর তাঁরা বাড়িতে ফিরে আসেন। তবে তারপর বাড়িতে ঢুকে অনেকক্ষণ তাঁদের সাড়াশব্দ পাননি তাঁদের আত্মীয়রা। এরপরই দম্পতির ঘরে টোকা দিলে, কোনও আওয়াজ পাননা আত্মীয়রা। ঘরে ঢুকে দেখা যায়, বাথরুমের দরজার সামনে, দুজনে পড়ে রয়েছেন নগ্ন অবস্থায়।
এরপরই তাঁদের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয়, রুচি ও নীরজ দুজনেই মৃত। পোস্ট মর্টেম-ও স্পষ্ট হচ্ছে না তাঁদের মৃত্যু কারণ। ফলে ক্রমাগতই ঘনীভূত হচ্ছে রহস্য। দুজনেরই দেহে কোনও আঘাতের দাগও নেই। তবে আপাতভাবে মনে করা হচ্চে দুজনের রক্তচাপ কমে যাওয়াতেই এই মৃত্যু। তবে একসঙ্গে দুজনেরই রক্তচাপ কীভাবে কমবে, তা নিয়েও রয়েছে প্রশ্ন।












Click it and Unblock the Notifications