ভালুকে-মানুষে মারামারি! মৃত এক দম্পতি আহত ৭ গ্রামবাসী, প্রাণ গেল ঘাতক ভালুকেরও
অন্ধ্রপ্রদেশে ভালুকের আক্রমণে এক দম্পতির মৃত্যু হয়েছে ও ৭ জন গ্রামবাসী গুরুতর জখম হয়েছেন। ভালুকটিকে গ্রামবাসীরা পিটিয়ে মারে।
গত বছর অস্কার পাওয়া ফিল্ম রেভেন্যান্ট-এর ভালুকের সঙ্গে লিওনার্দো ডি কাপ্রিও-র লড়াইয়ের দৃশ্য মনে আছে? প্রায় সেই দৃশ্যই দেখা গেল অন্ধ্রপ্রদেশের ইয়েরামুক্কুম গ্রামে। হঠাত হানা দিয়ে এক দম্পতিকে পিষে মেরে ফেলেছিল এই ব্ল্যাক বিয়ারটি। তারপর মরিয়া গ্রামবাসীরা তার হাত থেকে বাঁচতে তাকে পিটিয়ে মেরে ফেলে।

ঘটনাটি গত ১০ জুনের। সম্প্রতি ঘটনার একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে ওই ভালুকটি এক গ্রামবাসীর হাত কামড়ে ধরেছে। তাকে মাটিতে ফেলে পিষে দেওয়ার চেষ্টা করছে।
তার আগে অবশ্য ভালুকটির হাতে মরতে হয় ৫০ বছরের বাইপাল্লি উর্বষী ও তাঁর স্বামী ৫৫ বছরের তিরুপতী রাও-কে। জানা গিয়েছে ওই এলাকার একটি কাজুবাদামের বাগানে ভালুকটিকে দেখা গিয়েছিল। স্থানীয়রা বনবিভাগকে খবরও দিয়েছিলেন। কিন্তু তারা আসার আগেই ভালুকটি আক্রমণ করে বসে উর্বষীকে। তিনি ওই কাজু বাগানের পাশ দিয়ে ময়লা ফেলতে যাচ্ছিলেন।
স্ত্রীকে বাঁচাতে ছুটে যান তিরুপতি। কিন্তু ভালুকের সঙ্গে এঁটে উঠতে পারননি তিনিও। এরপরই বড় বড় লাঠি নিয়ে ভালুকটির উপর চড়াও হন গ্রামবাসীরা। কিন্তু তারপরেও ভালুকটি দমেনি। পাল্টা গ্রামবাসীদের আক্রমণ করে সে। সব মিলিয়ে মোট ৭ গ্রামবাসী গুরুতর জখম হন ঘটনায়।
গ্রামবাসীদের অভিযোগ এলাকায় ভালুকের উপদ্রব লেগেই আছে। তাঁরা প্রশাসনকে এর জজন্য কোনও ব্যবস্থা নিতে বারবার আবেদন করেছেন কিন্তু কোনও কাজ হয়নি। ব্যবস্থা নিলে ওই দম্পতিকে মরতে হত না, বাঁচত একটি বন্যপ্রাণও।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications