তান্ত্রিকের উস্কানিতে দুই কন্যাকে নির্মমভাবে খুন দম্পতির, মৃতদেহের সামনে নাচ করছে মা
তান্ত্রিকের উস্কানিতে দুই কন্যাকে নির্মমভাবে খুন দম্পতির, মৃতদেহের সামনে নাচ করছে মা
এক তান্ত্রিকের পরামর্শে নিজের দুই কন্যাকে হত্যা করে বসল এক দম্পতি। মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের মদনাপল্লি পুলিশ ওই দম্পতিকে গ্রেফতার করে। রবিবার পুলিশ ওই দম্পতির বাড়ি পৌঁছালে দেখা যায় যে তারা তাদের মেয়েদের দেহের কাছে শান্ত অবস্থায় বসে রয়েছে।

বাবা ডাঃ ভি পুরুষোত্তম যেখানে শান্ত হয়ে যান বিপরীত দিকে তার স্ত্রী পদ্মজা অদ্ভুত আচরণ করতে থাকে। পদ্মজা গান গাইতে শুরু করে ও নাচতে থাকে এবার কিছুক্ষণ পর সে চেঁচিয়ে বলতে শুরু করে চিন থেকে করোনা ভাইরাস আসেনি, এটা ভগবানের সৃষ্টি, যাতে কলিযুগ থেকে বাজে জিনিসের অবসান হয়। এমনকী পুলিশ তাকে যখন হাসপাতালে কোভিড–১৯ টেস্টের জন্য নিয়ে যায়, যে টেস্টের জন্য নমুনা দিতে অস্বীকার করে এবং ফের চেঁচিয়ে জানায় যে সে আসলে মানবরূপী নোভেল করোনা ভাইরাস এবং তার কোনও টেস্টের দরকার নেই। এই মামলায় পুলিশ নাইডুকে ১ নম্বর অভিযুক্ত ও তার স্ত্রীকে ২ নম্বর অভিযুক্ত বলে উল্লেখ করেছে।
রবিবার ওই দম্পতি নির্মমভাবে তাদের কন্যা আলেখ্যা (২৭) ও সাই দিবষা (২২)–কে খুন করে। যা গুপ্ত অনুশীলনের অংশ ছিল। মদনাপল্লীর ডিএসপি এ রবি মনোহরআচারি জানিয়েছেন পুলিশ ও চিকিৎসকদের কাজ করতে ও পদ্মজার মেডিক্যাল পরীক্ষা করতে সমস্যা হচ্ছে কারণ সে অদ্ভুত আচরণ করছে এবং তার দাবি সে ভগবান শিবের অংশ। উভয় অভিযুক্তকেই স্থানীয় আদালতে পেশ করা হয় এবং তাদের মানসিক চিকিৎসার জন্য তিরুপতির এসভিআরআর সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। খোঁজ চলছে তান্ত্রিকের।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications