অন্ধ্রপ্রদেশ : 'কালা জাদু' জানে, এই সন্দেহে দম্পতিকে পিটিয়ে খুন গ্রামবাসীদের

বিজয়ানগরম, ১৪ জানুয়ারি : গ্রামে এক যুবক অজানা রোগে মারা গিয়েছিল। আর সেজন্য এক দম্পতিকে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা। অভিযোগ, ওই দম্পতি কালা জাদু জানতেন। এবং সেজন্যই ওই যুবকের মৃত্যু হয়েছে। ['গোলি মার ভেজে মে', গান গেয়ে নিজেকে গুলি করে খতম যুবক]

মর্মান্তিক এই ঘটনাটি বুধবার রাতে অন্ধ্রপ্রদেশের বিজয়ানগরমের মাক্কুভা পুলিশ স্টেশন এলাকায় ঘটেছে। উন্মত্ত গ্রামবাসীরা কোল্লুরি পাণ্ডু (৪০) ও তাঁর স্ত্রী সীতাম্মা (৩৫)-কে পিটিয়ে খুন করে দেহ জ্বালিয়ে দিয়েছে।

'কালা জাদু' জানে, এই সন্দেহে দম্পতিকে পিটিয়ে খুন

পুলিশ জানিয়েছে, বছর ২৪ এর জি শ্রীনিবাস কয়েকদিন আগে অজানা কারণে মারা গিয়েছে। সেই ঘটনার জন্য দায়ী এই দম্পতি এই অভিযোগ আনা হয়। এমনকী তাঁরা কালা জাদুবিদ্যা জানেন, সেটাও অভিযোগ করা হয়।

এই ঘটনার পরে গ্রামের পঞ্চায়েত বসে। সব অভিযোগ অস্বীকার করেন কোল্লুরি ও সীতাম্মা। এরপরে ফের পঞ্চায়েত বসার কথা বলেন প্রধান। তবে তার আগেই নিহতের আত্মীয়রা স্থানীয় লোকেদের মদতে বুধবার রাতেই ওই দম্পতিকে খুন করে দেহ জ্বালিয়ে দেন।

নিহত দম্পতির তিন মেয়ে রয়েছে। তাদেরও প্রচণ্ড মারধর করা হয়। এরপরে তাদের মধ্যেই একজন গিয়ে পুলিশে খবর দিলে তৎক্ষণাৎ মামলা রুজু করা হয়েছে। জানা গিয়েছে, খুন করে, দেহ পুড়িয়ে তা কাছের খালে ফেলে দিয়েছে উন্মত্ত গ্রামবাসীরা। নিহতের কিছু আত্মীয় ওড়িশা থেকে গিয়ে এই কাণ্ড ঘটিয়েছে বলেও জানিয়েছে পুলিশ। আপাতত দোষীদের খোঁজে তল্লাশি চলছে।

আরও খবর পড়ুন এখানে :

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+