কাল ব্যাঙ্ক ধর্মঘট দেশ জুড়ে, এটিএম পরিষেবাও ব্যাহত হওয়ার শঙ্কা

অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেন নাগর জানান, আগামীকাল অর্থাৎ বুধবার প্রতীকী ধর্মঘট হবে। সরকার যদি দাবি না মানে তা হলে ২ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর টানা ধর্মঘটে যাবেন ব্যাঙ্ক কর্মচারীরা। কিন্তু কেন এই ধর্মঘট? তিনি জানান, কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় ব্যাঙ্ক কর্মচারীদের বেতন অনেক কম। তাই বেতন কাঠামোর পুনর্বিন্যাস করতে হবে। ব্যাঙ্ক কর্তৃপক্ষগুলির সংগঠন আইবিএ (ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন) চাইছে ১১ শতাংশ হারে বেতন বাড়াতে। কিন্তু ব্যাঙ্ককর্মীরা ২৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি চান। এই দাবি সরকার মানছে না। আর তাই ধর্মঘট করা ছাড়া উপায় নেই।
কালকের ব্যাঙ্ক ধর্মঘটে কর্মী ও অফিসারদের ন'টি সংগঠন যোগ দিচ্ছে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নসের ছাতার তলায় সব সংগঠন একত্রিত হয়েছে। ফলে এই ধর্মঘট স্বতঃস্ফূর্ত হবে বলে মনে করা হচ্ছে। শুধু সমবায় ব্য়াঙ্কগুলি ধর্মঘটে শামিল হবে না। এটিএমগুলি যদি কাল ঝাঁপ ফেলে, তা হলে ভোগান্তি বাড়বে নিঃসন্দেহে।












Click it and Unblock the Notifications