Independence Day 2023: দেশ মণিপুরবাসীর পাশে রয়েছে! স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে বললেন প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে কিছু বলুন। প্রধানমন্ত্রী তা না করায় অনাস্থা প্রস্তাবয সেখানেও প্রধানমন্ত্রী মণিপুরবাসীর পাশে দেশবাসীর থাকার কথা উল্লেখ করেন। ৭৭ তম স্বাধীনতা দিবসেও প্রধানমন্ত্রীর মুখেও সেই মণিপুর প্রসঙ্গ। তিনি বলেছেন সেখানে মা-বোনেদের ওপরে অত্যাচার হয়েছে। তবে দেশবাসী মণিপুরবাসীর পাশে রয়েছে।
মণিপুর সমস্যার সমাধান শান্তিতেই করার ব্যাপারে বিশ্বাস ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেছেন কেন্দ্রীয় সরকার সমস্যার সমাধানের চেষ্টা করছে। লালকেল্লা থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণের শুরুতেই তিনি একথা উল্লেখ করেছেন।

লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক সপ্তাহে মণিপুরে হিংসার ঢেউ দেখেছে ভফারবাসী। বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছেন। আমাদের বা-বোনেদের অসম্মান করা হয়েছে। এখন ধীরে ধীরে শান্তি ফিরে আসছে। দেশবাসী মণিপুরের পাশে আছে বলে, প্রধানমন্ত্রী বলেন, শান্তি বজায় রাখতে কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করছে।
গত কয়েকদিন ধরে যে শান্তি পুনরুদ্ধার করা হয়েছে, তা মণিপুরের জনগণকে ধরে রাখতে হবে। শান্তির মাধ্যমে মণিপুরের সমস্যা সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তৃতায় উঠে এসেছে আঞ্চলিক আকাঙ্খাকে সম্মান ও সমাধান করার ও সামগ্রিক উন্নয়নকে নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা।
প্রধানমন্ত্রী বলেছেন, যদি ঐক্যের কথা বলা হয়, তাহলে মণিপুরে যদি হিংসা হয়, তাহলে মহারাষ্ট্রেও তার ব্যথা অনুভূত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন ১৪০ কোটি ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়ে তাঁর দশম স্বাধীনতা দিবসের ভাষণ শুরু করেন। তিনি মহাত্মা গান্ধীর নেতৃত্বে সত্যাগ্রহ আন্দোলনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভগত সিং, রাজগুরু, সুখদেব এবং অন্য স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।












Click it and Unblock the Notifications