আগামী ৩ বছরে ৪০০ 'সেমি বুলেট' ট্রেন পেতে চলেছে দেশ, ঘোষণা নির্মলা সীতারামনের

আগামী ৩ বছরে ৪০০ 'সেমি বুলেট' ট্রেন পেতে চলেছে দেশ, ঘোষণা নির্মলা সীতারামনের

২০২২-২৩ এ কেন্দ্রীয় বাজেটে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। আগামী ৩ বছরে ৪০০ সেমি-বুলেট ট্রেন কেনার কথা ঘোষণা করলেন নির্মলা৷ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে দেশ প্রথম ১৮০ র উপর গতিবেগের সেমি-বুলেট ট্রেন পেয়েছে। দিল্লি বারানসি ও দিল্লি-কাটরা যাত্রাপথে৷ এই ট্রেনগুলির নাম দেওয়া হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস৷ এবার আগামী তিন বছরে আরও ৪০০ এরকমই বন্দে ভারত এক্সপ্রেসে চালু করার কথা মঙ্গলবার বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী৷

বন্দে ভারত এক্সপ্রেসে কৃষকদের সুবিধা!

বন্দে ভারত এক্সপ্রেসে কৃষকদের সুবিধা!

প্রসঙ্গত নিজের একাধিক বক্তব্যে বারবার দেশে যোগাযোগ ব্যবস্থায় গতি আনার কথা বলেছেন প্রধানমন্ত্রী৷ এবার বন্দে ভারত এক্সপ্রেসে কেনা, ট্র্যাক তৈরি ও পাহাড়ি অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর জন্য ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হল কেন্দ্রের পক্ষ থেকে৷ নির্মলা জানিয়েছেন এই ট্রেনগুলি কৃষকদের জিনিসপত্র নিয়ে যাওয়া আসারা ক্ষেত্রে বিশেষ সুবিধা দেবে৷ এবং এই প্রকল্পের সমান্তরালে আগামী ৩ বছরে ১০০টি 'প্রধানমন্ত্রী গতিশক্তি কার্গো টার্মিনাল' তৈরি করা হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী৷ এই ব্যবস্থা শুরু হয়ে গেলে কৃষকরা বড় মার্কেটে সহজেই তাঁদের কৃষিপন্য বিক্রি করতে পারবেন বলেও জানিয়েছেন নির্মলা৷

শুধু রেল নয়, লক্ষ্য সড়ক, জল, আকাশপথও!

শুধু রেল নয়, লক্ষ্য সড়ক, জল, আকাশপথও!

তবে শুধু রেল নয়, অর্থমন্ত্রী জানিয়েছেন যোগাযোগের ৭টি আলাদা ক্ষেত্রে বিনিয়োগ হবে, রাস্তা, রেল, জলবন্দর, বিমানবন্দর, গণপরিবহন, জলপথ, এবং লজিস্টিকস। এই সাতটিকে একত্রে সাত ইঞ্চিন বলেও অভিহিত করেছেন অর্থমন্ত্রী৷ প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্পের মধ্যেই এই সমস্ত ক্ষেত্রে বিনিয়োগ কার হবে বলে আগেই জানা গিয়েছিল৷ প্রধানমন্ত্রী নিজে এই সেক্টরে প্রায় ১০০লক্ষ কোটি টাকা বরাদ্দের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। যদিও প্রথম ধাপে এই সেক্টরে ২০ হাজার কোটি টাকা দিলেন অর্থমন্ত্রী৷

পাহাড়ের জন্য বিশেয 'পর্বতমালা' প্রকল্প বাজেটে!

পাহাড়ের জন্য বিশেয 'পর্বতমালা' প্রকল্প বাজেটে!

মঙ্গলবার বাজেটে নতুন ২৫ হাজার কিলোমিটার সড়কপথ এবং পাহাড়ি অঞ্চলে যোগাযোগের উন্নয়নের জন্য বড় অঙ্কের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী৷ পিপিই মডেলে দূর্গম পাহাড়ি অঞ্চলে রোপ ওয়ে ব্যবস্থাকে আরও উন্নত করে ছড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে৷ এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে, পর্বতমালা। এই প্রকল্পটিও প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্পের মধ্যেই রয়েছে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+