NEET-UG: কাউন্সেলিং স্থগিত! পরীক্ষা বাতিল না করতে সুপ্রিম কোর্টে আবেদন কেন্দ্রের

NEET-UG: স্থগিত করে দেওয়া হল নিট কাউন্সেলিং। ছয় জুলাই এই কাউন্সেলিং শুরু হওয়ার কথা ছিল। পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত কাউন্সেলিং স্যগিত করে দেওয়া হয়েছে। এর আগে সুপ্রিম কোর্টে শুনানির সময় নিট পরীক্ষা পরিচালনাকারী এনটিএ জানিয়েছিল, ছয় জুলাই থেকে কাউন্সেলিং শুরু হবে। সুপ্রিম কোর্ট সেখানে কোনও বিধিনিষেধ আরোপ করেনি।

সূত্রের খবর, এনটিএ এবং শিক্ষামন্ত্রকের তরফে ৮ জুলাইয়ের সুপ্রিম কোর্টের শুনানির দিকে নজর রাখা হচ্ছে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট NEET-UG 2024 সম্পর্কিত বিভিন্ন আবেদনের শুনানি করবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি ডেবি পারদিওয়ালার বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হবে।

neet supreme court

সুপ্রিম কোর্টে করা আবেদনে, কিছু আবেদনকারী পেপার ফাঁসের অভিযোগ করে সম্পূর্ণ পরীক্ষা বাতিক করার দাবি করেছে. এছাড়া অন্যরা এনটিএ-র কাজের তদন্ত দাবি করেছে।

কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামায় বলা হয়েছে, পরীক্ষা যেন বাতিল করা না হয়। প্রশ্ন ফাঁস সংক্রান্ত বেশ কিছু তথ্য তুলে ধরেছে কেন্দ্র। তারা বলেছে কোনও .কারসাজি করা হলে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষায় অনিয়ম ও জালিয়াতির ঘটনা স্বীকার করে কেন্দ্র বলেছে এনিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আর তদন্তে এমন কোনও তথ্য উঠে আসেনি, যেখানে বোঝা যায়, সারা দেশে বড় ধরনের অনিয়ম কিংবা জালিয়াতি হয়েছে।

কেন্দ্রের তরফে বলা হয়েছে, যদি পুরো পরীক্ষা বাতিল করা হয়, তাহলে লক্ষাধিক পরীক্ষার্থী ক্ষতির মুখে পড়বে। কারণ তারা প্রতারণা অবলমে্বন না করে ভাল ফল করেছে। কেন্দ্রের তরফে বলা হয়েছে, যে কোনও পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের স্বার্থ যাতে সম্পূর্ণ সুরক্ষিত থাকে তা নিয়ে সরকার অঙ্গীকারবদ্ধ।

কেন্দ্রীয় সরকার আদালতে জানিয়েছে, ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কট্র রাধাকৃষ্ণনের নেতৃত্বে শিক্ষামন্ত্রক একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। আগামী দুই মাসের মধ্যে এই কমিটি তাদের রিপোর্ট জমা দেবে।

এই বছর NEET-UG 2024 পরীক্ষা নেওয়া হয়েছিল ৫ মে। সারা দেশের ৫৭১ টি শহরের ৪৭৫০ টি কেন্দ্রে এবং বিদেশের ১৪ টি শহরে ২৩ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। ফল প্রকাশ করা হয়েছিল লোকসভা নির্বাচনের ফল প্রকাশের দিন। ফল ঘোষণার পরে বিহারে প্রশ্ন ফাঁস এবং বিভিন্ন রাজ্যে অনিয়মের নানা অভিযোগ ওঠে।

পরীক্ষার ফল বেরনোর পরে দেখা যায় ৭২০-র মধ্যে ৭২০ পেয়েছে ৬৭ জন। যা নিয়ে সারা দেশ জুড়ে হৈ-চৈ পড়ে যায়। গ্রেস মার্কস দেওয়া নিয়েও ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখান। সমস্যার সমাধান করতে এনটিএ ২৩ জুন ১৫৬৩ জনে্র পরীক্ষা নতুন করে নেয়। এর মধ্যে ৮১৩ জন পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষার ফল প্রকাশ করা হয় পয়লা জুলাই। সিবিআই ২৩ জুন এব্যাপারে ফৌজদারি মামলা নথিভুক্ত করে। তদন্তের দল বিশেষ দলও গঠন করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+