'দমবন্ধ হয়ে আসছে...', আপ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই বললেন Pawan Sehrawat
ফের দল ভাঙানোর খেলা শুরু করল বিজেপি! এমনটাই অভিযোগ আপের। ১০ বছর পুর দিল্লি পুরসভা হাতছাড়া বিজেপির কাছে বড় ধাক্কা। আর তা মেনে নিতে পারছে না বলেই দল ভাঙানোর খেলা।
Pawan Sehrawat Joins BJP: বড় ধাক্কা আম আদমি পার্টির! গত কয়েকদিন আগেই পুর নিগমে মেয়র নির্বাচনে জয় পায় কেজরির দল। আর এর মধ্যেই Bawana থেকে জয়ী আপ কাউন্সিলার Pawan Sehrawat আজ শুক্রবার সকালে বিজেপিতে যোগ দেন। এমসিডি স্ট্যান্ডিং কমিটির ছয় সদস্যের নির্বাচন নিয়ে চলা সংঘাতের মধ্যেই আপ কাউন্সিলারের বিজেপি যোগ কেজরির কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। এমসিডিতে অধিবেশনের কাজ শুরু হওয়ার আগেই পবন দিল্লি বিজেপির সাধারণ সম্পাদক হর্ষ মালহোত্রার উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন।

দল ছাড়তেই বিস্ফোরক বিদায়ী আপ নেতা
তবে এদিন বিজেপিতে যোগ দেওয়ার পরেই কার্যত বিস্ফোরক দাবি করেছেন Pawan Sehrawat। তাঁর দাবি, আম আদমি পার্টিতে দমবন্ধ হয়ে আসছিল। এমনকি দিল্লি পুরনিগমে অশান্তি করার জন্যে নানা ধরণের চাপ দেওয়া হতো বলে এদিন বিস্ফোরক দাবি করেছেন বিদায়ী ওই কাউন্সিলার। শুধু তাই নয়, দুর্নীতি এবং কেলেঙ্কারির মধ্যে পড়ে দমবন্ধ হয়ে আসছিল বলেও এদিন মন্তব্য করেছেন ওই নেতা। আর সেই কারণেই আপ ছেড়ে বিজেপিতে যোগ বলে জানিয়েছেন আপ টিকিটে জেতা ওই কাউন্সিলার।

আর ভাঙবে আপ?
অন্যদিকে বিজেপি নেতার দাবি, Pawan Sehrawat জানিয়েছেন যে অধিবেশন চলাকালীন অশান্তি করার জন্যে চাপ দেওয়া হতো। এমনকি কীভাবে অশান্তি করা হবে সেই ছকও নাকি কষে দেওয়া হতো বলে দাবি বিজেপির। এমনকি মহিলাদের ছাড় দেওয়া হত না বলে আপ ছেড়ে আসা কাউন্সিলার তাঁদের জানিয়েছে বলে দাবি বিজেপির। এই অবস্থায় যারা ভদ্র মানুষ তাঁরা কখনই আপে থাকতে পারে না। আর সেই কারণে আপ ছেড়ে বিজেপিতে পাবনের যোগ বলে জানিয়েছেন ওই বিজেপি নেতা। তবে শুধু Bawana থেকে জয়ী কাউন্সিলাররাই নয়, আগামদিনে আরও বেশ কয়েকজন বিজেপিতে যোগ দেবে বলেও জানানো হয়েছে। তাঁদের নাকি দমবন্ধ হয়ে আসছে বলে দাবি ওই বিজেপি নেতার।

ইচ্ছাকৃত ভাবে বিজেপি অশান্তির বাঁধানোর চেষ্টা করছে
অন্যদিকে আপের দাবি, স্ট্যান্ডিং কমিটির নির্বাচনে আগে ইচ্ছাকৃত ভাবে বিজেপি অশান্তির বাঁধানোর চেষ্টা করছে। মেয়র এবং ডেপুটি মেয়র নির্বাচনে কোনও অশান্তি হয়নি। কিন্তু শুধুমাত্র স্ট্যান্ডিং কমিটি নির্বাচনের আগে কেন এত ঝামেলা? প্রশ্ন আপের। তবে সবকিছু ইচ্ছাকৃত ভাবে বিজেপি করাচ্ছে বলেও অভিযোগ আপের। উল্লেখ্য, দীর্ঘ ১০ বছর পর দিল্লি পুর নিগম হাতছাড়া হয়েছে বিজেপির। একাধিক আসনে বিজেপি প্রার্থীরা মুখ থুবড়ে পড়েছে। খোদ রাজধানীতে বিজেপি এমন ধাক্কা কার্যত আতে ঘা লেগেছে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর সেই কারণেই দল ভাঙাতে শুরু করেছে বিজেপি।












Click it and Unblock the Notifications