Indian Cough Syrup Controversy: কাফ সিরাপে বিষাক্ত উপাদান, উজবেকিস্তানের পর এবার ইরাকেও উঠল অভিযোগ
Indian Cough Syrup Controversy: ফের বিতর্কে ভারতে তৈরি কাফ সিরাপ। ইরাকে পাঠানো ওই সব কাফ সিরাপে নাকি বিষাক্ত উপাদান আছে, এমনটাই উঠে এসেছে পরীক্ষায়। গোটা বিশ্বে বহু দেশেই শিশুদের এই কাফ সিরাপ দেওয়া হয় বলে জানা গিয়েছে।
মার্কিন ল্যাবরেটরি ভালিসিওর এলএলএসি-তে একটি পরীক্ষায় এই তথ্য সামনে এসেছে। গবেষকরা দেখেছেন বাগদাদের একটি ফার্মাসি থেকে কেনা এক বোতল কাফ সিরাপে ২.১ শতাংশ ইথাইলিন গ্লাইকল রয়েছে। এই উপাদানের জন্য গত বছর উজবেকিস্তানের গামবিয়ায় বহু শিশুর মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছে।

ব্লুমবার্গ-এর তরফে এই গবেষণায় উঠে আসা তথ্য পাঠানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। ইরাক ও ভারতের স্বাস্থ্য বিভাগের আধিকারিকদেরও পাঠানো হয়েছে সেই তথ্য। হু জানিয়েছেন ওই গবেষণাগারের তথ্যের গ্রহণযোগ্যতা রয়েছে। ইরাকের সরকারকে এ ব্যাপারে সতর্ক করা হবে বলেও জানিয়েছে হু।
ইরাকের স্বাস্থ্য দফতরের মুখপাত্র সইফ আল বদর এক সাক্ষাৎকারে জানিয়েছেন ওষুধ আমদানি করা, বিক্রি করা বা বন্টন করার ক্ষেত্রে কড়া নজরদারি রয়েছে সরকারের। তবে এই ওষুধের বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। এই নিয়ে পঞ্চমবার ভারতে তৈরি এই ওষুধে ইথাইলিন গ্লাইকলের উপস্থিতি ধরা পড়ল। গামবিয়ায় মৃত্যুর ঘটনা ঘটলেও লাইবেরিয়ায় এই ওষুধ বিক্রি হওয়া সত্ত্বেও তেমন কিছু ঘটেনি।
গত বছর গামবিয়ায় কোল্ড আউট নামে এই কাফ সিরাপ খাওয়ার পর ৬০ জনের মৃত্যুর খবর সামনে এসেছিল।
সেই ঘটনায় ওই ওষুধের মান সম্পর্কে প্রশ্ন উঠেছিল। হু সম্প্রতি জানিয়েছে চলতি বছরে ক্যামেরুনে ১২ জন শিশুর মৃত্যু হয়েছে এমন একটি ওষুধ খেয়ে, যাতে ওই একই রকম উপাদান ছিল। ব্লুমবার্গের তরফে জানানো হয়েছে, তারা ইরাক, ঘানা, কম্বোডিয়ার মতো একাধিক দেশ থেকে কাফ সিরাপ কিনে পরীক্ষা করিয়েছিল ল্যাবরেটরি।
আর তাতে ইথাইল গ্লাইকল ও ডায়াথিলিন গ্লাইকল পাওয়া গিয়েছিল। এই দুই উপাদান অনেকটা একই রকম আর বিষাক্ত বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications