‘উন্নয়নের পথে দুর্নীতিই সবচেয়ে বড় বাধা’! স্বচ্ছ ও দায়বদ্ধ প্রশাসন তৈরির ডাক দিয়ে নতুন বার্তা মোদীর

‘উন্নয়নের পথে দুর্নীতিই সবচেয়ে বড় বাধা’! স্বচ্ছ ও দায়বদ্ধ প্রশাসন তৈরির ডাক দিয়ে নতুন বার্তা মোদীর

স্বচ্ছ ও দায়বদ্ধ প্রশাসন গড়ার পথে দুর্নীতিকেই সবচেয়ে বড় শত্রু বলে চিহ্নিত করলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার 'ন্যাশনাল কনফারেন্স ওন ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপসন’ মঞ্চ থেকেই দুর্নীতি মুক্ত প্রশাসন গড়ার ডাক দিলেন মোদী। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে মোদীর সাফ জবাব, “ দূর্নীতি নির্মূল করা এখন খুবই গুরুত্বপূর্ণ। প্রশাসনিক স্তরে স্বচ্ছতার সবথেকে বড় অন্তরায় এই দুর্নীতিই।”

‘উন্নয়নের পথে দুর্নীতিই সবচেয়ে বড় বাধা’! স্বচ্ছ ও দায়বদ্ধ প্রশাসন তৈরির ডাক দিয়ে নতুন বার্তা মোদীর

শুধু তাই নয়, এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মোদী আরও বলেন, “র্নীতি রুখতে আপোষহীন মনোভাব নিয়ে এগিয়েছে দেশ। ২০১৪ সাল থেকে আজ অব্দি প্রশাসনিক ক্ষেত্র, ব্যাঙ্কিং সিস্টেম, স্বাস্থ্য শিক্ষা, কৃষি, শ্রম বিভাগ প্রতি ক্ষেত্রেই দুর্নীতি রুখে দেওয়ার ফলে যুগান্তকারী অগ্রগতি হয়েছে। ” পাশাপাশি আগামীতে দেশের সামগ্রিক উন্নয়নের জন্য প্রশাসনিক ব্যবস্থাকে আরও স্বচ্ছ, দায়বদ্ধ ও মানুষের কাছে উত্তর দেওয়ার উপযোগী করে তুলতে হবে বলেও এদিন জোরদার সওয়াল করতে দেখা যায় মোদীকে।

আগামীর উন্নয়ন সংকল্পের পাশাপাশি এদিন মোদীর মুখে গত ৬ বছরের এনডিএ জমানার খতিয়ানও বারবার উঠে আসতে দেখা যায়। তাঁই নেতৃত্বাধীন বিজেপি সরকারের পিঠ চাপরে এদিন মোদী বলেন, “শিক্ষা. কৃষি ও শ্রম-সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির ঘটনা কমার পাশাপাশি সরাসরি ব্যাংক ট্রান্সফারের ফলে বিভিন্ন আর্থিক প্রকল্পের সুবিধা গরিবদের কাছে ১০০ শতাংশই পৌঁছচ্ছে। যার ফলে আজ সহজেই গর্বের সঙ্গে বলা যায় বিজেপি সরকারের হাত ধরেই কেলেঙ্কারির যুগ পেরিয়ে এসেছে ভারত। ”

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+