১২২ দিনে ফের ১ লক্ষ পার করল দেশের অ্যাক্টিভ রোগীর সংখ্যা, দৈনিক সংক্রমণে সামান্য পতন

১২২ দিনে ফের ১ লক্ষ পার করল দেশের অ্যাক্টিভ রোগীর সংখ্যা, দৈনিক সংক্রমণে সামান্য পতন

গত কালের চেয়ে সামান্য কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭,০৭০ জন। গতকাল ১৮ লক্ষের বেশি আক্রান্ত হয়েছিলেন করোনা সংক্রমণে। তবে অ্যাক্টিভ রোগীর সংখ্যা দেশে ১ লক্ষ পার করে গিয়েছে। ১২২ দিন পর ফের ১লক্ষ পেরিয়েছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা।

১২২ দিনে ফের ১ লক্ষ পার করল দেশের অ্যাক্টিভ রোগীর সংখ্যা, দৈনিক সংক্রমণে সামান্য পতন

গতকালের চেয়ে অনেকটাই কমেছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। ১৯ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল গতকাল দেশের করোনা সংক্রমণ। সেই সংখ্যা ফের ১৭ হাজারে নেমে এসেছে। কিন্তু ভাবিয়ে তুলেছে অ্যাক্টিভ রোগীর সংখ্য।১২২ দিনে ফের দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন ২৩ জন। পজিটিভিটি রেড ৩.৪০ শতাংশে পৌঁছে গিয়েছে। দেশের একাধিক জায়গায় করোনা ভাইরাসের সংক্রমণ উর্ধ্বমুখী হতে শুরু করেছে।

পশ্চিমবঙ্গ গতকাল করোনা ভাইরাসের সংক্রমণ ১৫০০ ছাড়িয়ে গিয়েছে। কাজেই পশ্চিমবঙ্গেও উর্ধ্বমুখী করোনা ভাইরাসের সংক্রমণ। তারপরেই রাজ্য সরকারের পক্ষ থেকে গাইডলাইন জারি করা হয়েছে। বিমানবন্দরের উপরে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। মাস্ক পরার অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে করোনা টিকাকরণেও জোর েদওয়া হয়েছে। করোনা সংক্রমণ বাড়তে শুরু করায় ফের বিভিন্ন হাসপাতালে কার্যকর করা হয়েছে কোভিড ওয়ার্ড।

পশ্চিমবঙ্গের পাশাপাশি মহারাষ্ট্র এবং কেরলে করোনা সংক্রমণ উর্ধ্বমুখী। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমিত হয়েছেন ৩৬৪০ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭৫০ হয়ে গিয়েছে। কেরলে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৪,০৮৩ জন। তামিলনাড়ুতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গিয়েছে। এখানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১ হাজারের বেশি। কর্নাটকে করোনা সংক্রমণ ১৫০০-র কাছাকাছি পৌঁেছ গিয়েছে। ফের চতুর্থ ওয়েভ উঁকি দিতে শুরু করেছে বলে মনে করছেন গবেষকরা। এদিকে হু গোটা বিশ্বকে সতর্ক করে জানিয়েছে বিশ্ব থেকে এখনও বিদায় নেয়নি করোনা সংক্রমণ। বিশ্বের ১১০টি দেশে সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+