মহারাষ্ট্রে ১০৪ শতাংশ সংক্রমণ বৃদ্ধি, ফের ১৬ হাজার পার করল দেশের দৈনিক করোনা সংক্রমণ

মহারাষ্ট্রে ১০৪ শতাংশ সংক্রমণ বৃদ্ধি, ফের ১৬ হাজার পার করল দেশের দৈনিক করোনা সংক্রমণ

ফের ১৬ হাজার পার করল দেশের দৈিনক করোনা সংক্রমণ। ৩.৫৬ শতাংশে পৌঁছে গিয়েছে পজিটিভিটি রেট। মহারাষ্ট্রের করোনা সংক্রমণ উদ্বেগ বাড়িয়েছে। ১০৪ শতাংশ বেড়েছে মহারাষ্ট্র করোনা সংক্রমণ। দেশ গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২৮ জন। গতকালের চেয়ে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা।

ফের ১৬ হাজার পার করল দেশের দৈনিক করোনা সংক্রমণ

করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে দেশে। ফের বাড়ছে পজিটিভি রেট। করোনা সংক্রমণ উর্ধ্বমুখী হওয়ার সঙ্গে সঙ্গে সঙ্গে রাজ্যগুলিকে সতর্ক করেছে মোদী সরকার। গতকাল আক্রান্তের সংখ্যা ১৩ হাজারে নেমে গিয়েছিল। তাতে কিছুটা হলেও আশার আলো দেখা গিয়েছিল। কিন্তু ২৪ ঘণ্টা পার হতে না হতেই ফের বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। সবচেয়ে বেশি সংক্রমণ বেড়েছে মহারাষ্ট্রে। ২৪ ঘণ্টায় ১০৪ শতাংশ করোনা সংক্রমণ বেড়েছে মহারাষ্ট্রে।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,০৯৮ জন। একদিনের মধ্যে দেড় হাজার জনের বেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে বেড়েছে মারা যাওয়ার সংখ্যা। ৬ জন মারা গিয়েছেন করোনা ভাইরাসের সংক্রমণে। মুম্বইয়ে সর্বাধিক অ্যাক্টিভ রোগীর সংখ্যা। মুম্বইয়ে করোনা ভাইরাসে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৬,৪০৯ জন। অন্যদিকে পুণেতে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৫৩৩৫ জন। আর ঠাণেতে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪০৩৭ জন। মহারাষ্ট্র নিয়ে উদ্বেগ বাড়ছে।

আবার দক্ষিণের দুই রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে। তার মধ্যে কেরল ছাড়াও রয়েছে তামিলনাড়ু। কেরলে ৩ হাজারের ঘরে ঘোরাফেরা করছে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ। তামিল নাড়ুতেও প্রায় ২ হাজারে পৌঁছে িগয়েছে দৈনিক করোনা সংক্রমণ। পশ্চিমবঙ্গেও একই পরিস্থিতি। সেখানেও দৈনিক করেনা সংক্রমণ প্রায় ২ হাজারের কাছাকাছি। এদিকে আবার রাজধানী দিল্লিতে করেনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। রাজধানী দিল্লিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২৫ জন। নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। দিল্লিতে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৩ জন।

এদিকে আবার গতকাল ইজরায়েলি বিজ্ঞানীরা দাবি করেছেন ভারতে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিেয়ন্ট। ভারতের প্রায় ৭টি রাজ্যে এই ধরনের করোনা সংক্রমণ ছড়িয়েছে। যদি আইসিএমআর তাতে গুরুত্ব দিতে নারাজ। তাঁরা দাবি করেছেন করোনার নতুন ভ্যারিয়েন্ট তেমন মারাত্মক কিছু নয়। এখনই তা নিয়ে বাড়তি সতর্কতার তেমন প্রয়োজন নেই। তবে নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কোনও পরিস্থিতিকেই হাল্কা ভাবে নেওয়া উচিত নয় বলে দাবি করেছেন গবেষকরা। সেকারণে আগে থেকেই সতর্ক থাকার বার্তা দেয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+