২০ হাজার পার করল দেশের দৈনিক করোনা সংক্রমণ, পজিটিভিটি রেটে ৫ শতাংশ বৃদ্ধি
২০ হাজার পার করল দেশের দৈনিক করোনা সংক্রমণ, পজিটিভিটি রেটে ৫ শতাংশ বৃদ্ধি
গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা সংক্রমণে রেকর্ড বৃদ্ধি। ২০ হাজার পার করে গিয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০,১৩৯ জন। পজিটিভিটি রেট বেড়েছে ৫ শতাংশ। নতুন করে করোনা সংক্রমণের গ্রাফ উর্ধ্বমুখী হওয়ায় উদ্বেগ বাড়ছে। গতকালই দেশে ১৮ বছরের উর্ধ্বে করোনার বুস্টার ডোজের টিকা বিনামূ্ল্যে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

ফের ভয় ধরাচ্ছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। একাধিক রাজ্যে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৩৮ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়ে গিয়েছে ১,৩৬,০৭৬। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৬,৪৮২ জন। দৈনিক পজিটিভি রেট বেড়ে হয়েছে ৫.০১শতাংশ। অনেকটাই বেড়েছে করোনা সংক্রমণের সংখ্যা। মহারাষ্ট্র, কেরল, পশ্চিমবঙ্গ, কর্নাটক, তামিলনাড়ু সহ একাধিক রাজ্য করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ বাড়তে শুরু করেছে।
মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২,৫৭৫ জন। করোনা সংক্রমণ মারা গিয়েছেন ১০ জন। শুধুমাত্র মুম্বইয়ই ৩৮৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২ জন। মহারাষ্ট্রের পাশাপাশি পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৯৭৯ জন। প্রায় ৩০০০ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসের সংক্রমণে। মঙ্গলবার করোনা সংক্রমণে মারা গিয়েছে ৫ জন। একাধিক জেলায় করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছে। পজিটিভিটি রেট ১৮.৫৯ শতাংশ হয়ে গিয়েছে। কেরলেও করোনা সংক্রমণ উর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় কেরলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,৫৭৫ জন। করোনা সংক্রমণে মারা গিেয়ছেন ১৬ জন।
করোনা সংক্রমণ ক্রমশ উর্ধ্বমুখী হওয়ায় ১৮ বছরের উর্ধ্বে সকলের করোনার বুস্টার ডোজের টিকাকরণ বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করেছে মোদী সরকার। সব সরকারি হাসপাতালে মিলবে এই বুস্টার ডোজ। এদিকে রাজধানী দিল্লির একাধিক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে আবার উত্তরপূর্বের রাজ্য মণিপুরে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ২৪ জুলাই পর্যন্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।












Click it and Unblock the Notifications