গতকালের চেয়ে সামান্য কমল দৈনিক করোনা সংক্রমণ, মৃত্যু বেড়ে ৪৭

২০ হাজারেই অবস্থান করোনার দৈনিক করোনা সংক্রমণ, মৃত্যু বেড়ে ৪৭

করোনা ভাইরাসের দৈিনক সংক্রমণে সামান্য পতন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২০,০৩৮ জন। কিন্তু দৈিনক মৃত্যুর সংখ্যা অনেকটাই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছে ৪৭ জন। একাধিক রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে। এরই মাঝে আবার আজ থেকে গোটা দেশে শুরু হয়েছে ফ্রি কোভিড বুস্টার ডোজের টিকাকরণ।

দৈনিক সংক্রমণে সামান্য পতন

দৈনিক সংক্রমণে সামান্য পতন

করোনার দৈনিক সংক্রমণ গতকালের চেয়ে সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে ২০,০৩৯ জন।গতকাল সংখ্যাটা ছিল ২০,১৩৯। ৫ শতাংশ পজিটিভিটি রেট বেড়ে গিয়েছে। গত ৫ মাসে রেকর্ড সংক্রমণ বলা চলে। কিছুটা দৈিনক আক্রান্তের সংখ্যা কমলেউ উদ্বেগ কিন্তু রয়েই যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৪৭ জন। বেড়েছে মারা যাওয়ার সংখ্যা। সেটা আরও উদ্বেগ বাড়াচ্ছে।

রাজ্যে বাড়ছে সংক্রমণ

রাজ্যে বাড়ছে সংক্রমণ

করোনা সংক্রমণ একাধিক রাজ্যে বেড়ে চলেেছ। দক্ষিণের রাজ্য তামিলাড়ুর চেন্নাই শহরে উদ্বেগজনক জায়গায় পৌঁছে গিয়েছে করোনা সংক্রমণ। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২২২৯ জন। অন্যদিকে কেরলে করোনা সংক্রমণ ৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। করলে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩২৩৭ জন। মারা গিয়েছেন ২০ জন। গোটা দেশে সর্বাধিক মারা যাওয়ার সংখ্যা কেরলে। অন্যদিকে উদ্বেগ বাড়াচ্ছে তামিলনাড়ুও। মহারাষ্ট্রকে ছাপিয়ে গিয়েছে দৈিনক আক্রান্তের সংখ্যায়। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের এই রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২২৮৫ জন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

পশ্চিমবঙ্গে বাড়ছে সংক্রমণ

পশ্চিমবঙ্গে বাড়ছে সংক্রমণ

অন্যদিকে করোনা সংক্রমণ বেড়ে গিয়েছে পশ্চিমবঙ্গেও। কেরলের পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ৩০২৯ জন। করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৫ জন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার। নতুন করে একাধিক জেলায় করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। এই িনয়ে জেলা শাসকদের সতর্ক করেছে রাজ্য সরকার। পরীক্ষা বাড়ানোর িনর্দেশ দেওয়া হয়েছে।

ফ্রি বুস্টার ডোজ

ফ্রি বুস্টার ডোজ

আজ থেকে গোটা দেশে ফ্রি কোভিড বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। আগেই ঘোষণা করেছিলেন মোদী সরকার। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে এই ঘোষণা করা হয়েছিল। দেশেরসব সরকারি কেন্দ্রে এই টিকা ফ্রি মিলবে। ১৮ বছরের উর্ধ্বে সকলেই পাবেন। তবে ৭৫ দিনের জন্য। করোনার বুস্টার ডোজের অনীহা দূর করতেই এই সিদ্ধান্ত মোদী সরকার িনয়েছে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+