২২ হাজার ছুঁই ছুঁই দেশের দৈনিক করোনা সংক্রমণ, মৃত্যু সংখ্যা বেড়ে ৬০
২২ হাজার ছুঁই ছুঁই দেশের দৈনিক করোনা সংক্রমণ, মৃত্যু সংখ্যা বেড়ে ৬০
২১ জুলাইয়ের পরের দিনই দেশের দৈনিক করোনা সংক্রমণ প্রায় ২২ হাজারে পৌঁছে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১,৮৮০ জন। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৬০ জন। সর্বাধিক মৃত্যু হয়েছে কেরলে। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন ২২ জন।

উর্ধ্বমুখী করোনা সংক্রমণ
দেশের করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় গতকালের চেেয় অনেকটাই বেড়েছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন ২১,৮৮০ জন। তার আগের দিন দেশের আক্রান্তের সংখ্যা ছিল ২১,৫৬৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশের মৃত্যুর সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৬০ জন। দেশের অ্যাক্টিভ রোগীর সংখ্যাও অনেকটা বেড়েছে। গতকাল দেড় লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছিল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।

কেরলে বাড়ছে সংক্রমণ
করোনা সংক্রমণ একাধিক রাজ্যে বাড়তে শুরু করেছে একাধিক রাজ্যে। সর্বাধিক সংক্রমণ ছড়াচ্ছে কেরলে। গত ২৪ ঘণ্টায় কেরলে আক্রান্ত হয়েছেন ২৬৬২ জন। গত ২৪ ঘণ্টায় কেরলে মারা গিয়েছেন ২২ জন। দেশের মধ্যে সর্বাধিক। তারপরেই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, ২২৮৯ জন। করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৬ জন। তামিলনাড়ুতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০৯৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে তামিলনাড়ুতে মারা গিয়েছেন ১ জন।

পশ্চিমবঙ্গে বাড়ছে সংক্রমণ
পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪৮৬ জন। জেলা গুলিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গতকাল ২১ জুলাইয়ের সমাবেশ হয়েছিল। তাতে বিপুল জন সমাগম হয়েছিল। তাতে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। সেকারণে ২১ জুলাইয়ের সমাবেশ ভার্চুয়াল করার জন্য অভিযোগ জানানো হয়েছিল।

উদ্বেগ বাড়াচ্ছে করোনা গ্রাফ
করোনা সংক্রমণের চতুর্থ ওয়েভ অগাস্ট মাসে চরমে উঠবে এই নিয়ে সতর্ক করেছিলেন গবেষকরা। দেশের করোনাসংক্রমণের উর্ধ্বমুখী করোনা গ্রাফ সেই দিকেই ইঙ্গিত করছে। তাই করোনার বুস্টার ডোজের টিকাকরণে জোর দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ৭৫ দিনের জন্য গোটা দেশে করোনার বুস্টার ডোেজর টিকাকরণ বিনামূল্যে দেওয়া হয়ছে।












Click it and Unblock the Notifications