এক ধাক্কায় ১৪ থেকে ১৮ হাজার, দেশের দৈনিক করোনা সংক্রমণ ফের উর্ধ্বমুখী, মৃত্যু সংখ্যা বেড়ে ৫৭

এক ধাক্কায় ১৪-১৮ হাজার পার, দেশের দৈনিক করোনা সংক্রমণ ফের উর্ধ্বমুখী, মৃত্যু সংখ্যা বেড়ে ৫৭

ফের এক ধাক্কায় অনেকটাই বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮,৩১৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৫৭ জন। বেড়েছে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও। দিকে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে।

ফের বাড়ল সংক্রমণ

ফের বাড়ল সংক্রমণ

দেশের দৈনিক সংক্রমণ ফের অনেকটাই বেড়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮,৩১৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৫১ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১৪ হাজারের কিছু উপরে। করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যাও অনেকটা কম ছিল। ফের উর্ধ্বমুখী দেশের করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্যমন্ত্রকের।

কোন রাজ্যে বাড়ছে সংক্রমণ

কোন রাজ্যে বাড়ছে সংক্রমণ

এখনও পর্যন্ত দেশের মধ্যে সর্বাধিক করোনা সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১৩৫ জন। করোনা সংক্রমণে মারা গিয়েছেন ১২ জন। অন্যদিকে কেরলে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ১৪৮৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন ১৯ জন। সর্বাধিক করোনা সংক্রমণে মৃত্যুর ঘটনা কেরলেই হয়েছে। তারপরেই রয়েছে তামিলনাড়ু এবং কর্নাটক। এই দুই রাজ্যেও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে।

পশ্চিমবঙ্গে বাড়ছে সংক্রমন

পশ্চিমবঙ্গে বাড়ছে সংক্রমন

পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২৩২ জন। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৭ জন। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা শহরের তুলনায় জেলা শহরগুলিতে করোনা সংক্রমণ বাড়ছে বেশি। উত্তর ২৪ পরগনায় করোনা সংক্রমণ সর্বাধিক। সংক্রমণ বাড়ছে বীরভূমেও।

মাঙ্কিপক্সের হানা

মাঙ্কিপক্সের হানা

ইতিমধ্যেই দেশে মাঙ্কিপক্সের সংক্রমণ বাড়তে শুরু করেছে। দেশে এখনও পর্যন্ত মোট ৪ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। কিন্তু একাধিক রাজ্যে মাঙ্কিপক্সের উপসর্গ নিয়ে রোগীরা ভর্তি হচ্ছেন হাসপাতালে। তেলঙ্গানা, উত্তর প্রদেশ, বিহারে মাঙ্কিপক্সের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রোগীরা। তাঁদের শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা গিয়েছে। এদিকে আবার রাজধানী দিল্লিতে আরও একজনের শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রোগীরা। পরিস্থিতি সামাল দিতে দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+