উপসর্গ লুকিয়ে থাবা বসাচ্ছে করোনা, দেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত কত জেনে নিন

উপসর্গ লুকিয়ে থাবা বসাচ্ছে করোনা, দেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত কত জেনে নিন

গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা সংক্রমণ অনেকটাই কমেছে। আক্রান্ত হয়েছেন ১৩,৬১৫ জন। এদিকে করোনার নতুন ধরনের সংক্রমণ দেখা দিচ্ছে। অধিকাংশ করোনা রোগীর উপসর্গ দেখা যাচ্ছে না। অনেকেই ভাবছেন জ্বর, সর্দি-কাশি নেই কাজেই তাঁর করোনা হয়নি। কিন্তু কোভিড পরীক্ষায় অন্য রিপোর্ট প্রকাশ্যে আসছে। এই িনয়ে উদ্বেগ বাড়ছে চিকিৎসক মহলে।

দেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত কত জেনে নিন

গত ২৪ ঘণ্টায় দেশের করোনাগ্রাফ নিম্নমুখী। অনেকটাই কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই নেমে এসেছে। আক্রান্ত হয়েছেন ১৩, ৬১৫ জন। করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২০ জন। দেশের অ্যাক্টিভ রোগীর সংখ্যাও অনেকটা কমেছে। মহারাষ্ট্র, কেরল তামিলনাড়ুতেও গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা কমেেছ।

মহারাষ্ট্রে অনেকটাই কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১,১৮৯ জন। অন্যদিকে কেরলে করোনা সংক্রমণে উল্লেখযোগ্য হারে কমেছে। গত ২৪ ঘণ্টায় কেরলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫৩২ জন। কর্নাটকেও করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪৪৮ জন। রাজ্যগুলিতে করোনা সংক্রমণ কমতে শুরু করায় আশার আলো দেখছেন চিকিৎসকরা।

এদিকে আবার গবেষকরা দাবি করেছে উপসর্গ লুকিয়ে ধীরে ধীরে থাবা চওড়া করছে করোনা ভাইরাস। সেকারণেই আপাতভাবে করোনা আক্রান্তে সংখ্যা তেমন ভাবে দেখা যাচ্ছে না। জ্বর, সর্দি-কাশি ছাড়াই করোনা ভাইরাসের সংক্রমণ ধরা দিচ্ছে শরীরে। সেকারণেই হয়তো প্রথম থেকেই েকন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক করোনা সংক্রমণ িনয়ন্ত্রণে পরীক্ষা বাড়ানোর জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+