গতকালের চেয়ে সামান্য কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, দেশের ৫১টি জেলায় বাড়ছে সংক্রমণ

গতকালের চেয়ে সামান্য কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, দেশের ৫১টি জেলায় বাড়ছে সংক্রমণ

গতকালের চেয়ে সামান্য কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ১৫,৯৪০ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ১৭,৩৩৪ জন। গতকাল দেশে গত চার মাসে সর্বাধিক করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। দেশের ৫১ টি জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ উর্ধ্ব মুখী।

দেশের ৫১টি জেলায় বাড়ছে সংক্রমণ

শুক্রবারের চেয়ে করোনা সংক্রমণের ধারা কিছুটা হলেও কমেছে। গতকাল যেমন এক লাফে ১৭ হাজার ছাড়িয়ে গিয়েছিল দেশের আক্রান্তের সংখ্যা। সেটা কিছুটা হলেও কমেছে আজ। তবে দেশের ৫১টি রাজ্যে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। তার মধ্যে শুধুমাত্র কেরলেরই রয়েছে ১২টি জেলা। এছাড়া ৭টি রয়েছে মিজোরামের এবং মহারাষ্ট্র ও অসমের ৫টি করে জেলায় করোনা সংক্রমণ বাড়ছে। এই ৫১টি জেলায় করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১০ শতাংশ করে বেড়ে গিয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ২০ জন। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯১,৭৭৯ জন। দেশের ৫৩টি জেলায় সাপ্তাহিক পজিটিভিরেট বেড়ে গিয়েছে। তার মধ্যে রাজস্থানের ১০টি জেলা এবং দিল্লির ৫টি জেলার সাপ্তাহিক পজিটিভিটি রেডট ১০ শতাংশের বেশি রয়েছে। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিতের সংখ্যা প্রায় ৫ হাজার ছুঁই ছুঁই। আক্রান্ত হয়েছেন ৪,২০৫ জন। করোনা সংক্রমণে মারা গিয়েছেন তিন জন। আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করায় নতুন করে মাস্ক বিধি বহাল করা হয়েছে মহারাষ্ট্রে। মুম্বই এবং সংলগ্ন এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। মহারাষ্ট্রের ঠাণে, পুণে, রায়গড়, পালঘড় জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে।

অন্ধ্র প্রদেশেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। কাঁকিনাড়ার স্কুলে এনসিসি ক্যাম্পে ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারপরেই তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় ক্যাম্প। তারপরেই সেই ক্যাম্পের ৪০ জনের আরটি পিসিআর পরীক্ষা করানো হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। তবে স্কুল-কলেজ এখনই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+