করোনা আতঙ্কের মধ্যেই পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যে বার্ড ফ্লু! সংকটের মেঘ ঘনীভূত

গত একমাসে বার্ড ফ্লুর আতঙ্ক দেশের দুই প্রান্তে ক্রমাগত ছড়াতে শুরু করেছে। করোনা হানায় দেশের ৫১৯ জন যখন চরম আক্রান্ত, তখনই উঠে আসছে এমন বার্ড ফ্লুয়ের আতঙ্ক। এবার পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যে বার্ড ফ্লুয়ের হানা আশঙ্কার মেঘকে ঘনীভূত করছে।

পাটনা জুড়ে এইচ ৫এন১ ভাইরাস!

পাটনা জুড়ে এইচ ৫এন১ ভাইরাস!

পাটনার একাধিক নমুনা সংগ্রহ করে দেখা গিয়েছে বিহারের রাজধানী আপাতত আক্রান্ত বার্ড ফ্লুয়ে। শুধু বার্ড ফ্লু নয়, সেখানে একজন রোগী সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে আপাতত ভর্তি রয়েছেন হাসপাতালে। ফলে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারে ক্রমেই ঘনিয়ে আসছে দুর্যোগের প্রহর।

পাখির থেকে আতঙ্ক

পাখির থেকে আতঙ্ক

বার্ড ফল্ুয়ের জেরে পাখির থেকে ছড়িয়ে পড়ে রোগ। বিহারে এই রোগের জেরে এক হাজার মুরগিকে মারা হয়েছে। এদিকে, দেখা যাচ্ছে সেখানে কাকের শরীরেও ছড়িয়েছে এই সংক্রমণ। ফলে আতঙ্কে আরও বেড়েছে।

কর্ণাটকের পরিস্থিতি

কর্ণাটকের পরিস্থিতি

গত সপ্তাহেই কর্ণাটকের পরিস্থিতি এই বার্ড ফ্লুয়ের জেরে ক্রমাগত উদ্বেগের জায়গায় পৌঁছে যায়। সেখানে বার্ড ফ্লুয়ের জেরে ৬ হাজার মুরগিকে মারা হয়েছে। মনে করা হচ্ছে, এতে কমতে পারে এমন ফ্লুয়ের আক্রমণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+