ভ্যাকসিন সংকটের মাঝেই টিকা নিয়ে রাজ্যগুলিকে নয়া নির্দেশিকা কেন্দ্রের, কী আছে রিপোর্টে

ভ্যাকসিন সংকটের মাঝেই টিকা নিয়ে রাজ্যগুলিকে নয়া নির্দেশিকা কেন্দ্রের, কী আছে রিপোর্টে

করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে দেশে। তীব্র ভ্যাকসিন সংকট দেশজুড়ে। তারমাঝেই টিকাকরণ নিয়ে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র। আগে করোনা টিকার সেকেন্ড ডোজ শেষ করতে হবে। তারপরে নতুন টিকাকরণ। রাজ্যগুলিকে এমনই নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই মুম্বইয়ে বন্ধ হয়ে গিয়েছে করোনার ১৮ বছরের উর্ধ্বেদের টিকাকরণ। কেবল মাত্র ৪৫ বছরের উর্ধ্বে সকলের টিকাকরণ হচ্ছে।

করোনার সেকেন্ড ওয়েভের ধাক্কা

করোনার সেকেন্ড ওয়েভের ধাক্কা

করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে দেশে। বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশের করোনা গ্রাফ গত কয়েকদিন সামান্য পতন হয়েছে। আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। করোনার সেকেন্ড ওয়েভের ধাক্কায় আক্রান্তের বেসামাল অবস্থা। হাসপাতালে কাতরাচ্ছে রোগীরা। অক্সিজেন সংকট, হাসপাতালে বেড সংকট ভয়ঙ্কর পরিস্থিতির শিকার মানুষ।

ভ্যাকসিন সংকট

ভ্যাকসিন সংকট

করোনার সেকেন্ড ওয়েভ আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশে তীব্র ভ্যাকসিন সংকট তৈরি হয়েছে। হাসপাতালে ভ্যাকসিনের জন্য লম্বা লাইন দিচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু কোথাও ভ্যাকসিন মিলছে না। ভ্যাকসিন না পেয়ে হাসপাতালে বিক্ষোভ দেখচ্ছেন মানুষ। গোটা দেশেই তীব্র ভ্যাকসিন সংকট তৈরি হয়েছে। এর মধ্যে আবার অবিজেপি রাজ্য গুলি ভ্যাকসিন নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছেন মোদী সরকারের বিরুদ্ধে।

 ভ্যাকসিন নির্দেশিকা

ভ্যাকসিন নির্দেশিকা

ভ্যাকসিন নিয়ে রাজ্যগুলিকে নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। তাতে বলা হয়েছে আগে করোনা টিকার সেকেন্ড ডোজের উপর গুরুত্ব দিতে হবে। তারপরে অন্যদের টিকাকরণ। ইতিমধ্যেই কেন্দ্র ১৮ বছরের উর্ধ্বে সকলের করোনা টিকাকরণে ছাড় দিয়েছে। কিন্তু অধিকাংশ রাজ্যই সেই কর্মসূচি শুরু করতে পারেনি। তার অন্যতম কারণ টিকা সংকট। তাই পরিস্থিতি সামাল দিতে আগে সেকেন্ড ডোজের টিকাকরণে জোর দিতে বলা হয়েছে রাজ্যগুলিকে।

 মুম্বইয়ে বন্ধ করোনা ১৮ বছরের উর্ধ্বের করোনা টিকাকরণ

মুম্বইয়ে বন্ধ করোনা ১৮ বছরের উর্ধ্বের করোনা টিকাকরণ

মুম্বইয়ে ১৮ বছরের উর্ধ্বে সকলের করোনা টিকাকরণ বন্ধ করে দেওয়া হয়েছে। কেবল মাত্র ৪৫ বছরের উর্ধ্বে সকলের করোনা টিকাকরণ চলছে। একই রকম ভাবে পশ্চিমবঙ্গেও আগে সেকেন্ড ডোজের করোনা টিকাকরণের উপর জোর দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+