করোনা ঠেকাতে কড়া সিদ্ধান্ত যোগী সরকারের, ফের লকডাউনের আওতায় উত্তরপ্রদেশ

করোনা ঠেকাতে কড়া সিদ্ধান্ত যোগী সরকারের, ফের লকডাউনের আওতায় উত্তরপ্রদেশ

আনলক ১.০ শুরু হতেই প্রতিটি রাজ্যে আবারও সচল হতে শুরু করে জনজীবন। যদিও করোনার ছোঁয়াচ এড়াতে একাধিক রাজ্যেই জারি থাকে বিভিন্ন বিধিনিষেধ। কিন্তু সে সবের তোয়াক্কা না করেই রাস্তায় নামে সাধারণ মানুষ। আর যার জেরে গত দু-সপ্তাহ থেকেই দেশে ক্রমেই উর্ধমুখী করোনা গ্রাফ। এমতাবস্থায় করোনা ঠেকাতে আবারও কড়া সিদ্ধান্ত নিল যোগী সরকার। গোটা উত্তরপ্রদেশেই ফের জারি হল লকডাউন।

করোনা ঠেকাতে কড়া সিদ্ধান্ত যোগী সরকারের, ফের লকডাউনের আওতায় উত্তরপ্রদেশ

সূত্রের খবর, ১০ই জুলাই রাত দশটার পর থেকে ফের গোটা রাজ্যে লকডাউন চালু হচ্ছে। চলবে ১৩ই জুলাই পর্যন্ত। লকডাউন চলাকালীন সময়ে সমস্ত অফিস, বাজার এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে রাজ্যের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে। তবে প্রয়োজনীয় পরিষেবা গুলির ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে। দূরপাল্লার ট্রেন গুলি চালু থাকছে। একইসাথে চিকিৎসা সহ জরুরী পরিষেবা গুলিতে লকডাউনের কোনও প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে।

একইসাথে লকডাউনের সময়কালে গ্রামাঞ্চলে সমস্ত সরকারী প্রকল্পের নির্মাণ কাজ চালু থাকবে বলেও সরকারের তরফে জানানো হয়েছে। এদিকে যোগী রাজ্যে এখনও পর্যন্ত ৩১ হাজার ১৫৬ জনের শরীরে করোনা সংক্রমণ দেখা গেছে বলে জানিয়েছে কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। পাশাপাশি এখনও পর্যন্ত মারা গেছেন ৮৪৫ জন। এদিকে চিকিৎসার পর পুরোপুরি সুস্থ হয়েছেন ২০ হাজার ৩৩১ জন। চিকিৎসাধীন রয়েছেন ৯ হাজার ৯৮০ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+