করোনা হানায় আতঙ্ক রাষ্ট্রপতি ভবনে! চরম চাঞ্চল্য দিল্লিতে
রাষ্ট্রপতিভবনে এক স্যানিটাইজেশন কর্মীর দেহে করোনার চিহ্ন মিলেছে। আর তার জেরেই প্রবল আতঙ্ক ছড়িয়েছে। এমনিতেই দেশের রাজধানী দিল্লি চরম আতঙ্কে রয়েছে। সেখানে ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এরমধ্যে রাষ্ট্রপতিভবনের ঘটনা আরও আতঙ্ক বাড়িয়েছে।

১২৫জন কর্মী আইসোলেশনে
রাষ্ট্রপতিভবনের কর্মীর দেহে করোনা ভাইরাস পাওয়ার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে দেশের রাজধনীতে। এই স্যানিটাইজেশন কর্মী কোভিড পজিটিভ হতেই রাষ্ট্রপতি ভবনের ১২৫ জন কর্মীকে আইসোলেশনে রাখা হয়েছে।

কোথায় থাকতেন ওই কর্মী?
সূত্রের খবর, যে মহিলার দেহে করোনার চিহ্ন মিলেছে তিনি রাষ্ট্রপত ভবনের স্থায়ী কর্মী নন। তিনি স্যানিটাইজেশনের কাজের জন্য ভবনের কমপ্লেক্সে থাকতেন। যদিও মহিলার পরিবারের বাকি সদস্যরা কোভিড নেগেটিভ বলে রিপোর্ট এসেছে।

কোন ঘটনা ঘিরে আতঙ্ক?
জানা গিয়েছে, এই মহিলাকর্মীর পুত্রবধূর মা কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। আর তাঁর সৎকারে গ্রামে গিয়েছিল মহিলার গোটা পরিবার। এরপর মহিলা কোভিড ১৯ আক্রান্ত হন বলে খবর।












Click it and Unblock the Notifications